বিকাশ এজেন্টসহ মুক্তিপণ আদায় চক্রের ৭ জন গ্রেপ্তার

অনেকদিন ধরে রাজধানীর একটি হোটেলে মানুষজন আটকে রেখে মুক্তিপণ আদায় করতো একটি চক্র। ওই হোটেলে অভিযান চালিয়ে একজনকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোবাইল ব্যাংকিং বিকাশ এজেন্টসহ চক্রের ৭ জনকে।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, রাজধানীর বৈশাখী হোটেলে অভিযান চালিয়ে ৫ অপহরণকারীসহ ২ জন বিকাশ এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।
চক্রটি লোকজনকে অপহরণ করে হোটেলে আটকে রেখে মুক্তিপণ দাবি করতো বলে জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






