ক্রিকেট

বিকল্প আছে তো, প্রশ্ন মুশফিকের স্ত্রী’র

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে বসে আছেন রেস্টুরেন্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেস্টুরেন্টে বসে থাকা নারী ও পুরুষের ছবি, যেখানে তারা হাসিমুখে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। ২৭ মাস পর ম্যাজিক ফিগারের দেখা, তার আগে দেশের প্রথম হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন। ডানহাতি ব্যাটারের ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পর ইনস্টাগ্রামে জীবনসঙ্গীর উদযাপনের ছবি পোস্ট করেছেন স্ত্রী জান্নাতুল কিফায়েত মণ্ডি। প্রশ্ন রেখেছেন মুশফিকের বিকল্প তৈরি কিনা।

পোস্টে ছবির সঙ্গে মন্ডি লিখেছেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো!’

অনেকদিন ব্যাট হাতে ভালো সময় পার করতে পারছিলেন না বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মুশফিক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ শতকের দেখা পেয়েছিলেন ৩৫ বর্ষী তারকা। দুর্দান্ত ইনিংসটি দিয়ে সেই খরা কাটালেন। চট্টগ্রাম টেস্টে দলকেও নিয়ে গেছেন ভালো অবস্থানে। লিড পেয়েছে স্বাগতিকরা।

মুশফিক ১০৫, তামিম ১৩৩ ও লিটনের ৮৮ রানের দৃঢ়তায় প্রথম ইনিংসে ৬৮ রানের লিড তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অল আউট হয়েছে ৪৬৫ রানে। প্রথম ইনিংসে ৩৯৭ রানে থেমেছে লঙ্কানরা।

বিষয়:চট্টগ্রাম টেস্টজান্নাতুলবাংলাদেশমুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…