ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ নিয়ম নীতির বাইরে কোন কাজ করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সাবেক মন্ত্রী এমপিরা অবৈধভাবে কিভাবে দেশের সীমানা পাড়ি দিয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ওই সব ঘটনায় বিজিবির কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন বিজিবি মহাপরিচালক। দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির আশংকা থাকলেও বিশৃঙ্খলা এড়াতে বিজিবি প্রস্তুত বলে জানান তিনি।







