চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভব হয়নি: হানিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ন ২৬, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

নিরীহ বাঙালিদের ওপর ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো গণহত্যার ৪৯ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত মেলেনি ইতিহাসের বর্বরতম এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক দল দীর্ঘসময় থেকে ক্ষমতায় থাকার পরও এটা কেন সম্ভব হচ্ছে না কেন, জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেছেন: বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভব হয়নি।

মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন; বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবেই বিভিন্ন সময়ে ২৫ শে মার্চ কালো রাতের গণহত্যা নিয়ে মিথ্যাচার করেছে।  সবমিলিয়ে নানামুখী ষড়যন্ত্রের কারণে এবং ৭৫ পরবর্তী সময়ে যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তাদের ষড়যন্ত্রের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখন পর্যন্ত আমরা লাভ করতে পারিনি।

এখন পর্যন্ত সম্ভব না হলেও আশার কথা জানিয়ে আওয়ামী লীগের এ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন: আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি জোরালো দাবি করেছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ এ গণহত্যার স্বীকৃতি দেবে। এবং এই গণহত্যার সঙ্গে যারা জড়িত পাকিস্তানি, তাদের মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে।

এরআগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর দাঁড়িয়ে নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের নেতাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: ৪৯তম স্বাধীনতা দিবসমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT