চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াতের নির্যাতনে দেশ ত্যাগকারী কেউ আসতে চাইলে ফিরিয়ে নেব: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কেউ যদি নির্যতিত হয়ে দেশত্যাগ করে থাকেন, আর এখন যদি সে দেশে ফিরে আসতে চাই; তাহলে তাকে ফিরিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: তখন কিছু কিছু লোক যাওয়া খুব স্বাভাবিক। সে পরিস্থিতিতে যেতে পারে, তখন আমরা ছিলাম বিরোধী দল; আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম। তখন আমরা অনেক জায়গায় লঙ্গরখানা করেছি। গোপালগঞ্জের কোটালি পাড়াটা মোটামুটি একটা সেভ জোন, সেটা একেবারেই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। সেখানে আমরা লঙ্গরখানা খুলেছি, ঢাকাতেও আমরা অনেককে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছি। তখন ভয়ভীতির কারণে অনেকে চলে যেতে পারেন।

ওই সময়ে চলে যাওয়া কেউ যদি ফিরে আসতে চায় তাহলে তাদের ফিরিয়ে নেওয়া হবে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তবে আওয়ামী লীগের এ সময়ে নির্যাতিত হয়ে কেউ ভারতে আশ্রয় নেয়নি বলে দাবি করেন ক্ষমতাসীন দলে দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

এ প্রসঙ্গে তিনি বলেন: শেখ হাসিনা সরকারের আমলে মাইনরিটি নির্যাতনের মতো কোন ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত ভাবে অঞ্চল ভিত্তিক কিছু কিছু ঘটনা ঘটেছে। সেটা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার মতো কোন কারণ সৃষ্টি করেনি। বিচ্ছিন্ন ঘটনা গুলোর সঙ্গে যারা জড়িত ছিলো তাদের আইনের আওতায় আনা হয়েছে। কাজেই এগুলো তাদের দেশ ত্যাগের কোন কারণ সৃষ্টি করেনি বলে আমরা মনে করি।

Reneta

গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সড়কের বেহাল দশা নিয়ে যে মন্তব্য করেছেন তার জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: আমি উনার সঙ্গে কথা বলেছি, বিষয়টা ভুল বোঝাবুঝির। ওই রাস্তাটা এখন ফোর লেন হচ্ছে। চার লেনে যে রাস্তাটা হবে, কনস্ট্রাকশন ওয়ার্কে তো ধুলাবালি উড়বেই।এটা হলো বাস্তবতা। তিনি হয়তো বাড়ি যেতে বারবার বিরক্ত হচ্ছেন। কিন্তু ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত তিনি ভালোভাবেই যাচ্ছেন।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘মহাসড়কের লাইফ টাইম : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মহাসড়কের সমালোচনা করে  বলেছিলেন:  প্রতিবছর বাজেটে আপনাদের ২৫ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। এগুলো কি কার্যকরভাবে ব্যবহার হচ্ছে? আপনারা মনের আনন্দে প্রকল্প একনেকে নিয়ে আসেন! আমরা অর্থ দেওয়া বন্ধ করে দেব।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল এন্ড কলেজে ভিন্নধর্মী আয়োজন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পারফর্ম করতে ভারতে আসছেন শাকিরা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি সবস্তরের মানুষের শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাজধানীর অদূরের গ্রামে ভাষা শহিদদের স্মরণ

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT