চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াতকে অশুভ শক্তির জোট বললেন হানিফ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৮:৪০ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A

বিএনপি জামায়াত অশুভ-শক্তির জোট অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমাদের দেশে একটি দল আছে। যারা অশুভ শক্তির জোট করেছে। একাত্তরে যারা আমাদের মা-বোনের উপর নির্যাতন চালিয়েছে। এরা সেই যুদ্ধাপরাধী দলের সাথে জোট করে বারবার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে। তারা এখনো তৎপর। এরা বাংলাদেশকে এগিয়ে নিতে দিতে চায় না।’

সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পূজা উদযাপন পরিষদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন: সেই অশুভ শক্তির দল বিএনপি-জামায়াত; এরা এখনো সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। আমাদের অবাক হতে হয়। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।

বিএনপি-জামায়াত পাকিস্তানি মদদে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন হানিফ।

যেখানে রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে সুনির্দিষ্টভাবে পাঁচ দফা প্রস্তাব দিয়ে গোটা বিশ্ববাসীকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। বিশ্ববাসীকে এই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো এবং সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর নিপীড়িন-নির্যাতনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার পরিচয় দিয়ে বিশ্বমাতার বুক পেতে দিয়েছেন মন্তব্য করে হানিফ বলেন: ওখানে শুধু মুসলমাদের উপর নয়, হিন্দুসম্প্রদায়ের উপরও অমানুষিক নির্যাতন করছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বিশ্ব মায়ের মতো বুক আগলিয়ে দিয়েছেন।

Reneta

আমাদের দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। এই ছোট্ট দেশে ১৬ কোটি মানুষের খাওয়া-পড়ানো অনেক কঠিন কাজ। তারপরও প্রধানমন্ত্রী এই সকল মানুষের উপর হত্যা-নির্যাতনের কারণে তাদেরকে আশ্রয় দিয়েছেন। তাদেরকে বুক পেতে আগলিয়ে নিয়েছেন।

তিনি বলেন: বিশ্বের শক্তিধর দেশগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদেও বৈঠক ডেকেছেন এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমেই মিয়ানমারের সরকারের উপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের ব্যাপারে বৈঠক ডেকেছেন বলেও দাবি করেন হানিফ।

বিশ্বের সকলেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন। আর তখন আমাদের দেশের এই অশুভ শক্তিরা প্রধানমন্ত্রীর সফলতায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচারে লিপ্ত আছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মাহবুব-উল আলম হানিফরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT