চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ অত্যাচারিত হয়: প্রধানমন্ত্রী

ওবায়দুল রশিদওবায়দুল রশিদ
৯:২৬ পূর্বাহ্ন ২২, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটি সবার জন্য। তাই সকলকে নিয়েই দেশ গড়াতে হবে। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর কাউকে ছাড়েনি তারা, সকল ধর্মের উপর হামলা হয়েছে।

মঙ্গলবার গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, আর সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে। আমাদের মুক্তিযুদ্ধে সব ধর্মের শহীদের রক্ত এক হয়ে মিলে-মিশে গেছে।

তিনি আরো বলেন, এ দেশের মাটি সকলের জন্য। আমরা এ দেশকে গড়বো সকলের সম্মলিত প্রচেষ্টায়। এই দেশ এই দেশের মাটি সকল মানুষের তাই আসুন সকলে মিলে-মিশে একসাথে কাজ করি। আমাদের এই মাতৃভূমি গড়ে তুলি এমনভাবে যেন পৃথিবীর বুকে একটা মর্যাদার আসন পায়।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে কাজ করছে সরকার। আর মানুষের কল্যাণ করতে গেলে বাধা-বিঘ্ন থাকে। কিন্তু দেশের উন্নয়নে কোন কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

তিনি বলেন, ২০০১ সালে জামায়াত বিএনপি ক্ষমতায় আসার পরে শুরু হয়ে গেল সন্ত্রাস জঙ্গিবাদ বাংলাভাই সৃষ্টি। তাদের এ অত্যাচার নির্যাতন কোনো ধর্মের মানুষ বাদ যায়নি। তখন মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডাসহ সব জায়গায় হামলা হয়েছে। কাউকে এরা ছাড়ে নাই।

Reneta

শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ যেমন মধ্যম আয়ের দেশ হবে তেমনি আলো জ্বলবে প্রতি ঘরে ঘরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীবড়দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT