চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি রসাতলে যাবে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ১২, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A

বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি রসাতলে যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। ইন্দোনেশিয়ার বালিতে বিশ্বব্যাংক-আইএমএফ’এর বার্ষিক সম্মেলনে গিয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির অর্জনে খুশি দুটি সংস্থা। তবে আইএমএফ এর উদ্বেগ, ব্যাংকিং খাতে কুঋণ, নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি এবং আমদানি বৃদ্ধির প্রবণতা নিয়ে।

বালির নুসা দুয়া আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বব্যাংক-আইএমএফ সম্মেলনের উদ্বোধনে অতিথি ছিলেন আশিয়ানভুক্ত দেশ মিয়ানমার, কম্বোডিয়া, লাওপিডিআর, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধানরা। স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্তদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন বিশ্বব্যাংকের একশ’ ৮৯ দেশের প্রতিনিধিরা।

উদ্বোধনী বক্তৃতায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ কীভাবে বিশ্ববাসীকে আতঙ্কিত করেছে তা তুলে ধরেন। পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকও ক্ষমতাধর দুই দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানান, ২০০৮ সালের বিশ্বমন্দা থেকে শিক্ষা নেয়ার।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিম, নিজ দেশ কোরিয়ার উদাহরণ টেনে বলেন, ষাট এর দশকে কোরিয়ার অবস্থা এতোটাই শোচনীয় ছিলো, যে বিশ্বব্যাংক ঋণ দিতে অস্বীকার করে। মানবসম্পদে বিনিয়োগ করেই আজ কোরিয়া উন্নত দেশের কাতারে।

উদ্বোধন পর্বে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। অর্থনীতি নিয়ে মোটেই উদ্বিগ্ন নন তিনি। শনিবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন অর্থমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিবিশ্বব্যাংকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT