চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে-
২২ মে সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ঐ দিন সকাল ১০ জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করবেন দলের সিনিয়র নেতারা, ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল, ড্যাবের উদ্যোগে বিনামূলে চিকিৎসা প্রদান, মহানগর বিএনপির উদ্দ্যোগে দরিদ্রদের মাঝে খাবার ও ইফতার বিতরণ। ছাত্রদলের উদ্যােগে জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হবে।

এছাড়া সারা দেশের নেতাকর্মীদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এই সময় মির্জা ফখরুল বলেন, সরকার বাংলাদেশের জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে দেশকে একটি অকার্যকর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, যিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রেখেছে। শুধুমাত্র গণতন্ত্রের কর্মী হওয়ায় গণতন্ত্রের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

Reneta

বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা যথাযোগ্য মর্যাদায় তার ৩৮তম শাহাদাৎবার্ষিকী পালন করবো।

যৌথ সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিয়াউর রহমানবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT