চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির রেকর্ড আয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ন ২২, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির দৃশ্য

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির দৃশ্য

আয়ের দিক দিয়ে অতীতের সব রেকর্ডকে এক এক করে ভেঙ্গে দিচ্ছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। এমা ওয়াটসনের এ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। এরই মধ্যে বিশ্বব্যাপী ৩৫ কোটি ডলার আয় করেছে।

ভাবতে পারেন! সপ্তাহ না যেতেই একটা ছবির পকেটে ঠিক কত ডলার ঢুকতে পারে? ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির ক্ষেত্রে পরিমাণটা অস্বাভাবিকই লাগতে পারে অনেকটা! কেবল যুক্তরাষ্ট্রেই ছবিটি ১৭ কোটি ডলার আয় করেছে।

বিল কনডন পরিচালিত ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এরই মধ্যে উত্তর আমেরিকার বক্স অফিসে রেকর্ড ভেঙ্গে ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহে আয়ের দিক থেকে সর্বকালের দিক বিবেচনায় এই ছবির অবস্থান সপ্তম হলেও একটা দিক থেকে সবার উপরে। মোশন পিকচার অ্যাসশিয়েশন পিজি নামে ছবির যে রেটিং করে, সেই রেটিংভুক্ত ছবির অন্য সব ছবিকে ছাড়িয়ে গেছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’।

শুধু তাই না, ডিজনি ওয়াল্ডের জনপ্রিয় ছবিগুলোকে পেছনে ফেলেছে এই ছবিটি। ডিজনির বানানো ছবিগুলোর মধ্যে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা ছবির রেকর্ডটাও এখন ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’–এর। আমেরিকা জয় তো হলো, এবার বিট্রিশ রাজত্ব দখলের পালা। যুক্তরাজ্যে ছবিটি আয় করেছে সাড়ে ১৮ কোটি পাউন্ড। সর্বকালের হিসেবে যার অবস্থান পঞ্চম।

বিবিসির প্রতিবেদন অনুসারে, বিপুল পরিমাণ নারী দর্শকদেরও টানতে পেরেছে ছবিটি।

মুক্তির আগে থেকেই বেশ শোড়গোল বাঁধিয়ে ফেলেছিল ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। শেষ পর্যন্ত ঠিক কোথায় গিয়ে থামে, সেটাই দেখার পালা! বিবিসি।

Jui  Banner Campaign
ট্যাগ: এমা ওয়াটসনবিউটি অ্যান্ড দ্য বিস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT