চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বায়োমেট্রিক নিবন্ধন বিরোধীরা জামাত-বিএনপি’

পান্থ রহমানপান্থ রহমান
৬:১৭ অপরাহ্ন ১০, এপ্রিল ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

৩০ এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন করা না হলে শুরুতে সতর্ক বার্তা হিসেবে দু’ঘন্টা এবং পরে পুরোপুরি সিমটি বন্ধ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সিম নিবন্ধনে আঙুলের ছাপ নিয়ে জঙ্গি অর্থায়ন কিংবা অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িতরাই বিভ্রান্তি ছড়াচ্ছে।

আঙুলের ছাপ দিয়ে মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধন করার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে এ মাসেই। সরকারের পক্ষ থেকে দফায় দফায় এ তথ্য জানিয়ে সচেতন করা হলেও কাজের গতি নিয়ে অসন্তোষ আছে মন্ত্রণালয়ের। সংবাদ সম্মেলনে সেকথা জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আবারও মনে করিয়ে দিলেন, কোনো অনিয়ম চলতে দেয়া হবে না।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমরা জানতাম যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিরোধীতা করবে। জামাত-শিবির, বিএনপি এবং অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরাই এর তীব্র বিরোধীতা করছে’।

যারা অন্যায় কাজে মোবাইল ফোন ব্যবহার করতো তাদেরই কেবল নিবন্ধনে আপত্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি সিম পুনঃনিবন্ধিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আরও বলেন,‘ আমরা বলেছিলাম এপ্রিলের মধ্যে কাজ শেষ করবো। এখনো সেই সিদ্ধান্তই থাকছে। আগেই বলেছি যে এপ্রিলে নিধারিত সময়ে যেসব সিম অনিবন্ধিত থাকবে সেগুলোকে আমরা কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে প্রথমে সতর্ক করবো এবং তারপর একটি পর্যায়ে সিমগুলো বন্ধ করে দেয়া হবে। এক্ষেত্রে আমরা কোনো ফাঁক রাখবো না’।

আঙুলের ছাপে সিম পুনঃনিবন্ধন উৎসাহিত করতে একটি সচেতনতামূলক র‌্যালিতে অংশ নেন প্রতিমন্ত্রী, সচিব এবং বিটিআররসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।

Jui  Banner Campaign
ট্যাগ: সিম নিবন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT