বগুড়ার শেরপুরে ধুনকুণ্ডি এলাকায় যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো ৫ জন।
শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন প্রাণ হারান।
পুলিশ ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী বর্ণালী স্পেশাল নামে যাত্রীবাহী কোচটি শেরপুর উপজেলার ধুনকুন্ডি এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।








