বাংলাদেশ

বাস চালকের সহকারীর হাতে ঢাবি ছাত্রী লাঞ্ছিত

বাস চালকের সহকারীর হাতে ঢাবি ছাত্রী লাঞ্ছিত

মানিকগঞ্জ থেকে রাজধানীতে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে একজন ছাত্রীকে লাঞ্ছিত করেছে বাসচালকের এক সহকারী। তার নাম মামুন। এ অভিযোগে দারুস সালাম থানায় মামলাও হয়েছে।

ঘটনার শিকার ওই ছাত্রী তার অভিযোগে বলেন, শুক্রবার দুপুরে তিনি তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকায় আসছিলেন। ছুটির দিন বলে বাসে যাত্রীও ছিলো কম। বাসে অসংখ্য সিট খালি থাকলেও চালকের সহকারী এসে বসে তার পাশেই। এরপর সে নানান আপত্তিকর কথাবার্তা বলতে থাকে।

এর প্রতিবাদ করলে তার ওপর ক্ষিপ্ত হয় মামুন। তারপর তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে ড্রাইভারকে বাস থামাতে বলে।

এক পর্যায়ে তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। তখনো মামুন তাকে গালিগালাজ করেন। পরে ওই ছাত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেন।

দারুস ছালাম থানার ওসি বলেন, ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওই  বাসচালকের সহকারীকে গ্রেফতারের চেষ্টা হচ্ছে।

বিষয়:নারী নির্যাতননারী লাঞ্ছিত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…