রাকেশ রোশনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং সেটি সফল হয়েছে।তিনি বর্তমানে ভালো আছেন। চিকিৎসকের পরামর্শে গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রাকেশ। টুইটারে বিষয়টি জানিয়েছেন হৃতিক রোশন।
শুক্রবার ১১ জানুয়ারি বাবা রাকেশ রোশন ও মা পিঙ্কি রোশনের সঙ্গে হাসপাতালে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন হৃতিক। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘থামতে পারিনি, থামবো না। আমরা আবার শুরু করলাম। আবারও’।
প্রাথমিক স্তরের ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রাকেশ রোশন। সেই খবরটি ইনস্টাগ্রামে ভক্তদের জানিয়েছিলেন হৃতিক। গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ছিল হৃতিকের জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারে সদস্যদের নিয়ে হাসপাতালে রাকেশ রোশনের সঙ্গে উদযাপন করেছেন তিনি।
Cant stop. Wont stop.
We begin again.
And again. pic.twitter.com/Zs9Kzb7TyD— Hrithik Roshan (@iHrithik) January 11, 2019








