চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনা এখন ‘উয়েফালোনা’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ২২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বার্সা

মালাগার বিপক্ষে বার্সেলোনার ২-০তে জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে একটি বিতর্কিত গোল। ম্যাচের শুরুতেই যে গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল বার্সা। সেই গোলটি নিয়েই এখন বার্সাকে বিঁধছে সমালোচকরা।

নিজেদের মাঠে খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটের মাথায় মালাগার জালে বল জড়িয়ে দিয়েছিলেন জেরার্ড দেলেফেউ। কিন্তু গোলটা যে বৈধ ছিল না, তা পরে স্পষ্টই বোঝা গেছে টিভি রিপ্লেতে।

দেলেফেউ যে বলটি থেকে গোল করেছিলেন, সেটি লুকাস ডিগনে তার উদ্দেশে ঠেলেছিলেন সাইডলাইনের বাইরে থেকে। কিন্তু রেফারি গোলটি বৈধ বলেই গণ্য করেছেন। খেলা শেষে সেটি নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

বার্সার এই গোল উত্তাপ ছড়িয়েছে টুইটারেও। মেসি-সুয়ারেজদের পক্ষ নেওয়ার অভিযোগে স্প্যানিশ ও উয়েফা ফুটবল সংস্থাকে তুলোধোনা করেছেন অনেকে। বার্সেলোনাকে এখন ‘উয়েফালোনা’ বলেও টিককিরি মারছে সমালোচকরা।

দেলেফেউয়ের অবশ্য সেসব নিয়ে কোন বিকার নেই। নিজের বিবেকের কাছে তিনি পরিষ্কার। ম্যাচ শেষে বেইন স্পোর্টসকে বলেছেন, ‘আমি এটা (বল) বাইরে যেতে দেখিনি। ভেবেছিলাম ঠিকই আছে, তাই খেলা চালিয়ে গেছি। এখন পর্যন্ত ওই ঘটনার ভিডিও দেখিনি। কিন্তু আমার কাছে এটা ঠিক আছে।’

দেলেফেউ সমস্যা না দেখলেও বিতর্কিত গোলে অনেকেই রাগ ঝেড়েছেন। গোলটিকে অন্যায্য ও হাস্যকর বলে উল্লেখ করেছেন মালাগা ডিফেন্ডার লুইস হার্নান্দেজ।

Reneta

ক্ষিপ্ত লুইসের মন্তব্য, ‘আমি বুঝতে পারছি, তারা বলছে (বার্সেলোনা) বল বের হয়নি, কিন্তু এটা অদ্ভুত, বলটি লাইনের আধা মিটার বাইরে ছিল। এমন সিদ্ধান্তে আমরা আবারও ভুগলাম।’

বার্সেলোনাকে এখন ‘উয়েফালোনা’ কটাক্ষ করছে অনেকেই। রয় নিমার নামের একজন টুইটারে লিখেছেন, ‘বার্সেলোনায় ‘উয়েফালোনা’র আঘাত। বল মাঠের বাইরে গেলেও কিন্তু গোল।’

সেই পোস্টের নিচেই আরেকজন লিখেছেন, ‘বার্সেলোনার আরও একটি দিন। রীতিমত ডাকাতি।’

আরেক দর্শকের ভাষ্য, ‘সঙ্গে মেসি, তার উপর উয়েফালোনা ফিরে আসায় কিভাবে অন্যরা এ মৌসুমটা নিজেদের বলে আশা করতে পারে?’ যদিও এই মন্তব্যের সঙ্গে মালাগা ম্যাচের ঘটনার কোন যোগসূত্র খুঁজে পায়নি অনেক টুইটার ব্যবহারকারীই।

কেভিন নামের একজন লিখেছেন, ‘এ নতুন কিছু নয়। ‘উয়েফালোনা’ প্রায় সময়ই তো এমনটা করে থাকে।’ রিসি লিখেছেন, একমাত্র ‘উয়েফালোনা’ই এরকম সিদ্ধান্ত দিতে পারে।’

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনাস্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT