চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-রিয়াল: কে কোথায় এগিয়ে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

মৌসুমের শুরুতেও রিয়াল মাদ্রিদের কাছে পাত্তা পায়নি বার্সেলোনা। স্প্যানিশ সুপার কোপার দুই লেগ মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বিশাল ব্যবধানে উড়ে গিয়েছিল কাতালানরা। মৌসুমের অর্ধেকটা পথ পেরুতে চিত্রটা এখন ভিন্ন! রিয়ালকে পেছনে ফেলে লা লিগার শিরোপা দৌড়ে অনেকখানি এগিয়ে আছে বার্সাই! এর মাঝেই মাঠের মহারণ, এল ক্লাসিকো।

লিগে সময়টা ভাল না গেলেও একেবারে বিবর্ণ অবস্থায় নেই রিয়াল। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ছয়টায় সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো জিতে নিজেদের অবস্থানটা জোড়াল করতে চান সার্জিও রামোস। রিয়াল অধিনায়ক পাশে পাচ্ছেন পরিসংখ্যানকেও। এল ক্লাসিকোতে সব মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে যে এগিয়ে আছে রিয়ালই।

শনিবার ২৩৬ বারের মত একে অপরের মুখোমুখি হতে চলেছে বার্সা-রিয়াল। ৯৫টি ম্যাচে জিতে এগিয়ে আছে জিনেদিন জিদানের দল। চার ম্যাচ কম জিতেছে বার্সা। ড্র হয়েছে ৪৯টি ম্যাচ।

লা লিগায় ১৭৪ দেখায় ৭২ বার জয়মাল্য পড়েছে রিয়াল। বার্সার সংখ্যাটা ৬৯ বার। অমীমাংসিত থেকে গেছে ৩৩টি ম্যাচ। লিগে পিছিয়ে থাকলেও কোপা ডেল রেতে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে ২ ম্যাচ বেশি জিতেছে বার্সা। ৩৩ ম্যাচে ১৪ বার হাসি মুখে মাঠ ছেড়েছে কাতালানরা।

চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে ২৮বারের সাক্ষাতে ১১ বার শেষ হাসি রিয়ালের, ৮ বার বার্সার। ড্র ৯টিতে।

ট্রফির কেসেও চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে তিনটি শিরোপা বেশি সাজিয়েছে রিয়াল। মোট ৮১টি শিরোপার মধ্যে ৩৩টি লা লিগা, ১৯টি কোপা ডেল রে, ১০টি সুপার কোপা, চ্যাম্পিয়ন্স লিগ ১২, উয়েফা সুপার কাপ ৪টি ও ৩টি ক্লাব বিশ্বকাপ মিলিয়ে মোট ৮১টি ট্রফি আছে রিয়াল মাদ্রিদের শোকেসে।

Reneta

বার্সেলোনার মোট শিরোপা ৭৮টি। যার মধ্যে ২৪টি লা লিগা, কোপা ডেল রে ২৯টি, ১২টি সুপার কোপা, ৫ চ্যাম্পিয়ন্স লিগ, ৫ উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্ব কাপ আছে ৩টি।

তবে এল ক্লাসিকো নামলে যে পরিসংখ্যান মিছে হয়ে যায় মনে রাখতে হবে সেটাও!

Jui  Banner Campaign
ট্যাগ: এল-ক্লাসিকোবার্সা-রিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT