চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা জার্সিতে আজই অভিষেক গ্রিজম্যানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নতুন ক্লাবে এসে উত্তেজনায় ফুটছেন তিনি। ইতিমধ্যেই অনুশীলনেও নেমে পড়েছেন। তবে এখনো অ্যান্থনি গ্রিজম্যানের দেখা হয়নি ছুটি কাটাতে ব্যস্ত লিওনেল মেসি বা লুইস সুয়ারেজের সঙ্গে।

বার্সেলোনার অনুশীলনে গ্রিজম্যানকে দেখা গেছে ইভান রাকিটিচ, উসমান ডেম্বেলে, স্যামুয়েল উমতিতি, আর এক নতুন ফুটবলার ফ্রেঙ্কি ডি জংদের সঙ্গে।

মঙ্গলবার জাপানে প্রি-সিজন ম্যাচে গ্রিজম্যানরা মুখোমুখি হচ্ছেন চেলসির। ব্লুজদে বিপক্ষে বার্সা জার্সিতে অভিষেক হচ্ছে বিশ্বকাজয়ী ফরাসি তারকার।

তার আগে গ্রিজু মুখ খুলেছেন ক্লাবের দুই বড় তারকাকে নিয়ে। বলেছেন, ‘আমি এখনো মেসির থেকে কোনো বার্তা পাইনি। তবে সুয়ারেজ আমাকে অভিনন্দন জানিয়েছে। এখানে যখন প্রথম আসি ক্লাবের সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে। আমি এই সব ফুটবলারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পেরে খুব খুশি।’

প্রথম ম্যাচে নামার আগে রীতিমতো উত্তেজনায় আছেন ফরাসি ফরোয়ার্ড। গ্রিজম্যানের কথায়, ‘চেলসির বিরুদ্ধে যখন নামব, সেটাই হবে আমার বার্সেলোনার হয়ে প্রথম মিনিট। আমি নতুন সতীর্থদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। এই দলের সঙ্গে মাঠে এবং মাঠের বাইরে উপভোগ করতে চাই।’

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রিজম্যানবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT