চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় আসতে চান ফুটবলে পঞ্চম সর্বোচ্চ বেতনধারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার এবং পঞ্চম সর্বোচ্চ বেতনধারী ফুটবলার অস্কার ডস সান্তোসকে জানতেন কি ! একসময় চেলসি এবং ব্রাজিলের হয়ে মাঠ কাঁপানো তারকা ২০১৭ সালে হঠাৎ করে পাড়ি জমান চীনে।

ব্লুজদের ডেরা থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে চাইনিজ সুপার লিগের ক্লাব সাংহাই পোর্ট এফসিতে যান অস্কার। এবার আবারও ইউরোপীয় ফুটবলে ফিরতে যাচ্ছেন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে খেলতে চাচ্ছেন সাবেক চেলসি মিডফিল্ডার।

সাংহাই পোর্ট এফসিতে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে অস্কারের। শুরুতে ক্লাবটির থেকে সপ্তাহে চার লক্ষ পাউন্ড বেতন দিতেন তিনি। পরে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬০ হাজার পাউন্ডে। তবে ইউরোপীয় ফুটবলে ফিরলে অস্কার তার বেতন কমানোর ইচ্ছাও জানিয়েছেন।

চাইনিজ সুপার লিগে ১১৩টি ম্যাচ খেলেছেন অস্কার। ৩৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭৩ গোল। ২০১৮ সালে চাইনিজ সুপার লিগ ও ২০১৯ সালে চাইনিজ এফএ সুপার কাপ জিতে তিনি। ইউরোপে ব্লুজদের হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপাও জিতেছেন অস্কার। ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচে পেয়েছেন ১২ বার জালের দেখা।

যদিও বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জাভির পরবর্তী অগ্রাধিকার একজন মাঝ মাঠের খেলোয়াড়। অস্কার এমন তেমনই একজন, যিনি বল দক্ষতা এবং পাসিংয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ। কিন্তু বিশাল অঙ্কের ঋণ মাথায় নিয়ে অস্কারের মতো বিপুল বেতনের বোঝা বওয়াটা বার্সার পক্ষে এই মুহূর্তে হয়ত কঠিনই হবে!

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারচীনচেলসিজাভিপ্রিমিয়ার লিগবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT