চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার দুঃস্বপ্নের রাতে সুপার কাপ রিয়ালের ঘরে

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৬:১৬ পূর্বাহ্ন ১৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় মাঠে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে দর্শক সারি থেকে দলকে ঠিকই সমর্থন যুগিয়েছেন সিআর সেভেন। তাতে আরও জ্বলে উঠলো দল। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও উঠলো রিয়াল মাদ্রিদের ঘরে।

স্প্যানিশ কাপের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে শিরোপা উঠেছে জিনেদিন জিদানের দলের হাতে।

জোরাল শব্দে না হলেও মৃদু কণ্ঠে নিজের ইচ্ছার কথার জানিয়েছিলেন আর্নেস্টো ভালভার্দে। হতে চান বার্সেলোনার আরেকটি রূপকথার নতুন কারিগর। কিন্তু সেই চাওয়া আর পাওয়ার মাঝে বিশাল পার্থক্য গড়লেন আসেনসিও।

রোনালদো নেই। গ্যারেথ বেল ও ইসকোকেও একাদশের বাইরে রাখেন জিদান। গুরুত্বপূর্ণ তিনের অনুপস্থিতিতে নায়ক আসেনসিও। প্রথম লেগের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ এক গোল করেছিলেন, ঘরের মাঠে করলেন দর্শক নড়েচড়ে বসার আগেই।

শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করে রেখেছিল স্বাগতিকরা। সেটারই ফল মিলেছে হাতেনাতে। তরুণ ফরোয়ার্ড মার্কো আসেনসিও চার মিনিটেই দেখিয়েছেন ভেলকি। ডি-বক্সের বাইরে ৩০ গজ দূর থেকে দারুণ এক জোরাল শটে বার্সা গোলরক্ষক টের স্টেগেনকে দর্শক বানিয়ে গোল আদায় করে নেন রিয়ালের যুব একাডেমী থেকে উঠে আসা এই ফরোয়ার্ড। এই নিয়ে রেকর্ড টানা ৬৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করল রিয়াল।

গোল পেয়েই আরও তেঁতে ওঠে রোনালদোবিহীন রিয়াল। ম্যাচের ১১ মিনিটে বামপ্রান্ত দিয়ে উঠে আসা মার্সেলোর ক্রসে করিম বেনজেমা মাথায় ছোঁয়াতে পারলে ব্যবধানটা হতে পারতো দ্বিগুণ।

Reneta

সুযোগ হারিয়েছে বার্সাও। চোটের কারণে ইনিয়েস্তার অনুপস্থিতে মিডফিল্ডার বনে যাওয়া মেসি ১৬ মিনিটে বিপদজ্জনক ভাবে ঢুকে গিয়েছিলেন রিয়াল রক্ষণে। কিন্তু শেষ মুহূর্তে স্বাগতিক গোলরক্ষক কেইলর নাভাসের দক্ষতায় গোলবঞ্চিত হয়েছেন বার্সা অধিনায়ক।

মাঠে ভাসকুয়েজ-আসেনসিও জুটি বার্সাকে ভুগিয়েছে বেশ। ৩৩ মিনিটে আসেনসিওর পাসে লুকাস ভাসকুয়েজের শট বারে লেগে ফিরে না আসলে ব্যবধানটা দ্বিগুণ হতে পারতো তখনই।

কিন্তু ৩৯ মিনিটে ভাগ্যকে আর পাশে পায়নি মেসির দল। আবারও বামপ্রান্ত দিয়ে উঠে এসে ফাঁকায় দাঁড়ানো বেনজেমাকে নিচু ক্রস দিয়েছিলেন মার্সেলো। সেই নিচু ক্রসকেই হাফ-ভলি বানিয়ে গোল সংখ্যা ২-০ করে দেন ফরাসি তারকা বেনজেমা।

দ্বিতীয়ার্ধে বারবার পরিবর্তন করেও সৌভাগ্যের দেখা পায়নি বার্সা। বরং, বেনজেমা-আসেনসিওরা প্রথমার্ধের মতই আতঙ্ক ছড়িয়ে গেছেন কাতালান রক্ষণে। ম্যাচের ৫৫ মিনিটে বেনজেমার একটি উড়িয়ে মারা বল কোনপ্রকারে হাত দিয়ে ঠেকিয়ে দিয়েছেন বার্সা গোলরক্ষক।

ফরোয়ার্ড থেকে মিডফিল্ডার বনে যাওয়া মেসিও চেষ্টা করেছেন বারকয়েক, রিয়াল রক্ষণে হানা দেওয়ার। কিন্তু আটকে গেছেন। সুয়ারেজ ছিলেন নিজের ছায়া হয়ে। নেইমারের স্মৃতি মনে করিয়ে দিয়ে বামপ্রান্তে একাধিকবার জনমানববিহীন জায়গায় পাস দিয়েছেন মেসি-সুয়ারেজ।

ম্যাচের ৭০ মিনিটে গোলের একটি সুবর্ণ সুযোগ হারিয়েছেন সুয়ারেজ। মেসির একটি জোরাল শট ক্লিয়ার করতে ব্যর্থ হন রিয়াল গোলরক্ষক। ফিরতি বলে ফাঁকায় দাঁড়িয়ে থেকেও মাথা ছুঁয়ে জাল খুঁজে নিতে পারেননি উরুগুইয়ান ফরোয়ার্ড।

আরেকটি শিরোপা ছোঁয়ার সময় যতই ঘনিয়ে এসেছে ততই মরিয়া খেলেছেন রিয়াল ফুটবলাররা। শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে গেছেন বার্সা রক্ষণে। আর অন্যপ্রান্তে যেন মিশে ছিল নেইমারের অভাব। বার্সার প্রতিটি আক্রমণে ব্রাজিলিয়ান তারকার শূন্যস্থানটা যেন শেল হয়ে বিঁধেছে কাতালানদের বুকে। শেষ পর্যন্ত তাই হাহাকারই নিয়ে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়াতে হয়েছে। দেখতে হয়েছে জিদান শিষ্যদের মৌসুমের চতুর্থ শিরোপার উল্লাস। এই নিয়ে ১০ম বার স্প্যানিশ কাপের শিরোপা জিতল রিয়াল। আগেরটা জিতছিল ২০১২ সালে, বার্সাকে হারিয়েই।

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চালু থাকবে: ট্রাম্প

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT