চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে বাঁচাতে বেতন কম নেবেন মেসিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

অবশেষে কম নিতে সম্মত হয়েছেন বার্সেলোনার ফুটবলাররা। লিওনেল মেসিরা বেতনের মায়া ছাড়ায় চলতি মৌসুমে ১৭২ মিলিয়ন ইউরো সাশ্রয় হবে বার্সার যার মাধ্যমে নিজেদের দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে বাড়বে ক্লাবটি।

করোনা মহামারীর কারণে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর একটি বার্সা যে কারণে দেউলিয়া হওয়ার হুমকিতে আছে দলটি। এখন নিজেদের বাঁচাতে হলে যেভাবেই হোক ৩০০ মিলিয়ন সাশ্রয় করা জরুরি তাদের জন্য।

গত মৌসুমেও খেলোয়াড়দের ৬৭১ মিলিয়ন ইউরো বেতন দিয়েছে বার্সা। সাশ্রয়ের জন্য প্রথমে তাই খেলোয়াড়দের পারিশ্রমিকের দিকেই নজর পড়েছে তাদের।

লা লিগার নির্দেশ অনুযায়ী যেভাবেই হোক চলতি মৌসুমে বেতনের সংখ্যা ৩৮২.৭ মিলিয়নে নামিয়ে আনার চেষ্টা চলছে যে কারণে ছেড়ে দেওয়া হয়েছে লুইস সুয়ারেজ, ইভান রাকিটিচ, আর্তুরো ভিদালের মত উচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের।

বাকি যারা ক্লাবে আছেন তাদের সঙ্গে একাধিক বৈঠকের পরও সহজ সমাধানে আসতে ব্যর্থ হন সাবেক ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, জেরার্ড পিকে ও ক্লেমো ল্যাংলে ছাড়া বাকিদের কিছুতেই রাজি করানো যাচ্ছিলো না ৩০ শতাংশ পারিশ্রমিক কমানোর ব্যাপারে।

আশার কথা হচ্ছে, দ্বিতীয়বারের মত বেতন কম নিতে রাজী হয়েছেন অধিকাংশ ফুটবলার। শুক্রবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। গত মার্চে করোনার কারণে বেশ লম্বা সময় খেলা বন্ধ থাকায় ৭০ শতাংশ পর্যন্ত প্রথম দফায় পারিশ্রমিক কম নিয়েছিলেন মেসিরা।

Reneta

ইএসপিএন জানিয়েছে, খেলোয়াড়দের ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বার্সা। যে খেলোয়াড়ের বেতন যত কম নেওয়া হবে তাকে তার চুক্তির মেয়াদ অনুযায়ী ৩ শতাংশ সুদ দেওয়ার কথা জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্লিকবেট নয়, বিশ্বাসযোগ্যতাই শক্তি

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৯ হাজার রোহিঙ্গাকে ‘বাংলাদেশি পাসপোর্ট’ দিতে সৌদির তাগিদ

এপ্রিল ২০, ২০২৬

খাল ও নদী ভরাট হয়ে মানুষ পানির কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার শঙ্কা

এপ্রিল ২০, ২০২৬

‘একাত্তরের ইতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT