চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে ফাইনাল প্রতিপক্ষ চান রিয়াল সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ন ১০, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবলের আশ্চর্য খেয়াল! ফুটবল বিশ্বকাপের ফাইনালে কখনই মুখোমুখি হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কেউ কাউকে পায়নি দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু সেই সম্ভাবনা প্রবল! দুই দলের সমর্থকরাও চাচ্ছেন এবারের ফাইনালে যেন প্রতিপক্ষ হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীই। এমন চাওয়ার তালিকায় আছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজও!

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে সেমির দৌড়ে ভালমতোই আছে বার্সা-রিয়াল। বড় কোন অঘটন না ঘটলে সেমি প্রায় নিশ্চিত দুদলেরই। সেক্ষেত্রে লস ব্লাঙ্কোসদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ দল সেভিয়াকে তাদের মাঠেই ২-১ গোলে হারানো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে চাওয়া। আর তা হলে সেমিতে বায়ার্নকে হারিয়ে ২৬মে কিয়েভের ফাইনালে বার্সাকে চান রিয়াল সভাপতি পেরেজ।

‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফাইনালে খেলা। তার আগে হয়ত আমাদের বায়ার্নের সঙ্গে খেলতে হতে পারে।’ -ইতালিয়ান সংবাদ পত্রিকা লা গাজ্জেত্তার আলাপনে এমনটাই বলেছেন পেরেজ।

‘আমরা সবসময়ই বার্সেলোনার সঙ্গে খেলতে চাই। আর যদি তাদের ফাইনালে পাই, একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হল মৌসুমের শুরুতে সুপার কোপাতে আমরা তাদের হারিয়েছিলাম। তাদের মাঠে ৩-১ গোলে আর আমাদের মাটিতে ২-০ গোলে।’ -আলাপে চিরপ্রতিপক্ষকে এভাবে খোঁচা মারতেও ছাড়েননি পেরেজ।

রোনালদোর জোড়া গোলে প্রথম লেগে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে সেমির পথ পরিষ্কার করে রেখেছে রিয়াল। ওই ম্যাচে বাইসাইকেল কিকে রোনালদোর পাওয়া গোলকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল বলছেন পেরেজ, ‘রোনালদোর গোল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল। বিশ্বসেরা ফুটবলারের পায়ে দারুণ অসাধারণ এক গোল।’

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ-বার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin4

সর্বশেষ

তিন ওয়ানডে খেলতে মার্চের শুরুতে আসছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT