চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে ‘গার্ড অব অনার’ দেবে না জিদানের রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আগামী ৬ মে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো। যে গতিতে এগোচ্ছে বার্সা, তা অব্যাহত থাকলে ওই তারিখের আগেই লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে কাতালানদের। জিনেদিন জিদান জানাচ্ছেন, তাতে কিছুই আসে যায় না তার। ক্লাসিকোর আগে শিরোপা নিশ্চিত হলেও বার্সাকে গার্ড অব অনার দেবে না তার রিয়াল মাদ্রিদ।

লা লিগার প্রথা অনুযায়ী মৌসুম শেষ হওয়ার আগেই কোন দলের শিরোপা নিশ্চিত হয়ে গেলে বিজয়ীকে গার্ড অব অনার দেয় বাকি ম্যাচের প্রতিপক্ষ দলগুলো। পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়ালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে টেবিলটপার এখন বার্সা।

এপর্যন্ত লা লিগায় অপরাজিত আর্নেস্টো ভালভার্দের দল। গতি ধরে রাখতে পারলে এল ক্লাসিকোর আগেই শিরোপা নিশ্চিত হতে পারে মেসিদের। সেক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বীদের গার্ড অব অনার পাওয়াই স্বাভাবিক কাতালান দলটির।

কিন্তু জিদানের দাবি প্রথা ভেঙে নিজেরাই সম্মানিত হওয়ার পথ বন্ধ করেছে বার্সা। গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপ জেতার পর লস ব্লাঙ্কোসদের গার্ড অব অনার না দেয়ায় তার শিষ্যদেরও গার্ড অব দিতে দেবেন না এ ফরাসি কিংবদন্তি। শুক্রবার সংবাদ মাধ্যমকে সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন জিদান।

‘আমি জানি না কেন, বারবার আপনারা আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেন। আমার উত্তর একটাই। এটা আমার সিদ্ধান্ত। বার্সেলোনা প্রথা ভেঙেছে। তাই আমাদের গার্ড অব অনার তারা পাবে না।’

ক্লাসিকোর ফিরতি লেগ হবে বার্সার মাঠে। আর জিদান যে গার্ড অব অনারের কথা বলছেন, বার্সার না দেয়া সেটি অযৌক্তিকও ছিল না। কেননা অন্য লিগ বা টুর্নামেন্টে শিরোপা জেতার জন্য আরেক লিগে গার্ড অব অনার দেয়ার নজির থাকলেও সেটি প্রথার মধ্যে পড়ে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এল-ক্লাসিকোগার্ড অব অনাররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঈদের দিন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণের

মার্চ ২১, ২০২৬

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্র বৃষ্টির আভাস

মার্চ ২১, ২০২৬

অস্ট্রেলিয়াকে থামিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন জাপান

মার্চ ২১, ২০২৬

ইউরোপের ‘এশিয়া কাপ’ পরিকল্পনা করছে আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬

শোলাকিয়াতেই কেন সবচেয়ে বড় ঈদের জামাত?

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT