চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্লিনের হাসপাতাল ছাড়লেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাভালনি

বার্লিনের হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। নেভিচক নার্ভ এজেন্টের বিষক্রিয়ার চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

চ্যারিটি হাসপাতাল জানায়, তার যথাযথ চিকিৎসাসেবা শেষ করা হচ্ছে কারণ তার পরিস্থিতির পর্যাপ্ত উন্নতি হয়েছে।

নাভালনি কোনো ধরনের সহায়তা ছাড়াই দাঁড়ানো একটি ছবি প্রকাশ করে জানিয়েছেন ডাক্তাররা তাকে পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগ দিয়েছে।

তবে তার মুখপাত্র কীরা ইয়ারমিশ জানিয়েছেন, এখনও বার্লিনেই থাকবেন তিনি। তার চিকিৎসা পুরোপুরি সম্পন্ন হয়নি তবে ডাক্তাররা পূর্ণ সুস্থতার পূর্বাভাস দিয়েছেন।

জার্মানিতে ২৪ দিন আইসিইউতে থেকে মোট ৩২ দিনের চিকিৎসায় সুস্থ হলেন নাভালনি।

গত ২০ অগাস্ট টমস্ক থেকে মস্কো যাওয়ার পথে ফ্লাইটেই নাভালনি অসুস্থ হয়ে পড়েন। ওমস্কে তার বিমানকে জরুরি অবতরণ করতে হয়।

Reneta

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে উড়ানের আগে টমস্ক বিমানবন্দরের ক্যাফেতে কাপ থেকে কিছু পান করতে দেখা যায়। তার সমর্থকদের সন্দেহ কাপের ওই চায়ে বিষাক্ত কিছু মেশানো হয়েছিলো। সাইবেরিয়ায় চিকিৎসা দেওয়ার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওযা হয়।

জার্মানির সামরিক পরীক্ষাগারে টক্সিকোলোজি পরীক্ষায় নাভালনির দেহে নোভিচক নার্ভ দেয়ার প্রমাণ পাওয়া যায়।

তবে বিষপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নাভালনির দ্রুত সুস্থতা কামনা করে বলেন, তিনি যে কোনো সময় চাইলেই দেশে ফিরতে পারবেন।

রুশ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে রাজনীতিতে জনপ্রিয় হন ৪৪ বছর বয়সী এ রাজনীতিবিদ। গতবছরও জেলে থাকার সময় অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়েছিলো।

Jui  Banner Campaign
ট্যাগ: নাভালনিপুতিনবিরোধীদলীয় নেতারাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT