চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্গারের বদলে ম্যাকডোনাল্ড দিলো সস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ক্রেতা হয়তো চেয়েছিলেন তার বার্গারের স্বাদের কিছুটা ভিন্নতা আনতে। তাই অর্ডারের সময় শর্ত জুড়ে দিলেন, বার্গারে কোন ধরনের প্যাটি (মাংসের টিকিয়া), বন (পাউরুটি), মাস্টেড (সরিষার সস), পেঁয়াজ এবং আঁচার ব্যবহার করা যাবে না! ক্রেতার এমন চাহিদায় হয়তো চিন্তায় পড়ে যায় বিশ্বের অন্যতম বৃহৎ ফুড চেন ‘ম্যাকডোনাল্ড’র কর্মকর্তা কর্মচারীরা। শেষ পর্যন্ত সমাধান হিসেবে অর্ডার করা ‘হ্যামবার্গার’র পরিবর্তে ক্রেতাকে দুই প্যাকেট ‘কেচআপ’ সস সরবরাহ করেছেন প্রতিষ্ঠানটি। 

ঘটনাটি কানাডায়, গত সপ্তাহের সোমবার পুল দম্পত্তির স্ত্রী কেটি পুল ম্যাকডোনাল্ডের কাছে হ্যামবার্গারের একটি চাহিদা অনলাইনের মাধ্যমে অর্ডার করেন।

পুরো পরিস্থিতি সোস্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেছেন কেটি স্বামী জোডি পল। তিনি তার পোস্টে বলেন: অর্ডার করা সময় কেটি পুল মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি মাতাল হয়ে পড়েছিলেন, এ অবস্থায় বার্গার খেয়ে কিছুটা হ্যাংওভার কাটাতে চান কেটি। আর বার্গারে চাইছিলেন কিছুটা স্বাদের ভিন্নতা। তাই হ্যামবার্গারের উপাদানের কিছুটা যোজন-বিয়োজন করতে চাইলেন তিনি। কিন্তু বলতে বলতে বার্গার প্রস্তুতের সম্ভাব্য সব কটি উপাদান একে এক বাদ দেন কেটি। 

ম্যাকডোনাল্ড হ্যামবার্গারের এমন অর্ডার পেয়ে শুধুমাত্র দুই প্যাকেট কেচআপ সস তাদের বাসায় পাঠিয়ে দেয়। এসময় ম্যাকডোনাল্ডে কেটির করা অর্ডারের একটি চাহিদা পত্র প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই দম্পত্তিকে সরবরাহ করা হয়।

সেটিই সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন জোডি পল। যা অল্প সময়ের মধ্যে নেটিজেনদের নজরে আসে আর ভাইরাল হয়।

জোডি তার পোস্টে লেখেন: নো প্যাটি, নো বন, নো মাস্টেড, নো ওনিয়ন, নো পিকেলস……তারা সত্যি আমাদের দুই প্যাকেট কেচআপ সস পাঠিয়ে দিয়েছে!

Jui  Banner Campaign
ট্যাগ: ম্যাকডোনাল্ডহ্যামবার্গার
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে এলেন যারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তিন ওয়ানডে খেলতে মার্চের শুরুতে আসছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT