চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারবার জঙ্গি টার্গেট ইন্দোনেশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ পূর্বাহ্ন ১৪, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

জঙ্গি টার্গেট ইন্দোনেশিয়া বিশ্বের সর্বাধিক মুসলিমের দেশ হলেও ইন্দোনেশিয়া অনেকটাই অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ। এছাড়াও পর্যটন দেশটির বড় একটি অর্থনৈতিকখাত।

এসব কারণে কয়েকবার সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। গত কয়েক সপ্তাহ ধরেই সন্ত্রাসী হামলার হুমকি পেয়ে আসছিলো দেশটি। বিশেষ করে হামলার হুমকি ছিলো ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ও তাদের অনুগত জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে।

অাজ বৃহস্পতিবার সিরিজ বোমা বিস্ফোরণ সেই হুমকিকে বাস্তবে পরিণত করলো। পরপর কয়েকটি বোমা বিস্ফোরণ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকযদ্ধে দেশটির রাজধানী জার্কাতা এখন রণক্ষেত্র। আত্মঘাতী বোমায় পুলিশসদস্যসহ এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬ জন। থেমে থেমে এখনো গুলির শব্দ ভেসে আসছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও হামলার পেছনে আইএস জঙ্গিরা জড়িত বলে ধারণা করছে ইন্দোনেশিয়া পুলিশ।

সম্প্রতি সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ শেষে দেশে ফেরা দেড়’শ থেকে দু’শ ইন্দোনেশিয়কে মূল সন্দেহের তালিকায় রেখেছে দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। এছাড়াও বেশ কয়েকটি ছোট ছোট জঙ্গি গোষ্ঠী ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে তৎপর রয়েছে।

টার্গেট ইন্দোনেশিয়া:
ধর্মনিরপেক্ষ ও পর্যটকবান্ধব ইন্দোনেশিয়া বার বার সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছে। ভয়ঙ্করতম হামলাটি হয় ২০০২ সালে। পর্যটনকেন্দ্র বালি দ্বীপে বোমা বিস্ফোরণে প্রাণ হারান ২১ টি দেশের ২০২ জন পর্যটক, যাদের মধ্যে ৮৮ জন অস্ট্রেলিয়ার নাগরিক। এই হামলার পেছনে একসময়ের বিভীষিকা আল কায়েদা সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়া জড়িত বলে প্রমাণিত হয়।

Reneta

রক্তাক্ত এই অধ্যায়ের পরও ইন্দোনেশিয়ায় জঙ্গিবাদ থেমে যায়নি । এরই নমুনা দেখা যায় ২০০৯ সালে। সেবছর জাকার্তাতেই ম্যারিয়ট ও রিৎজ কার্লটন হোটেলে বোমা বিস্ফোরণে প্রাণ হারান ১০ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্দোনেশিয়া-হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT