২৮ বছর আগে ইভটিজিংয়ের অভিযোগে চাকরি হারানো সুরজ পাল জাটভ হঠাৎ করেই জেল থেকে বেরিয়ে হয়ে গেলেন ‘ভোলে বাবা’ ,এবার সেই বাবার জমায়েতে অংশ নিয়ে প্রাণ হারাল শতাধিক মানুষ ।
ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের,বলা হয়ে থাকে প্রতিবারের মত মঙ্গলবারেও সৎসঙ্গের ডাক দিয়েছিলেন নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবা। জমায়েত শেষ হয়ে যাওয়ার পরে ‘বাবা’র পায়ের ধুলো সংগ্রহ করতে গিয়েই হুড়োহুড়িটা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বেশিরভাগ মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন । ধর্ম প্রচারক ‘ভোলে বাবা’র প্রস্থানের জন্য আলাদা পথ করা হয়েছিল। সৎসঙ্গ শেষ হতেই মহাসড়কের পাশে ‘বাবা’র দর্শনের জন্য বহু মানুষ ভিড় করেছিলো। মঙ্গলবার বৃষ্টি হয়েছিল, তাই মাটি ভেজা ছিল। ‘ভোলে বাবা’র পায়ের ধুলো নেওয়ার জন্য নিচে ঝুঁকেছিলেন অনেক ভক্ত। হুড়োহুড়িতে পা পিছলিয়ে ওখানেই পড়ে যান বহু মানুষ। একবার যারা পড়ে যান, তারা আর উঠে দাঁড়াতে পারেননি।






