ফুটবল

বাফুফে এলিট একাডেমি থেকে ধারে মোহামেডানে মিরাজুল

বাফুফে এলিট একাডেমি থেকে ধারে মোহামেডানে মিরাজুল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে এলিট একাডেমি থেকে ধারে মোহামেডানে খেলোয়াড় মিরাজুলের ছবি, যিনি ফুটবল জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলমান বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেয়া বাফুফে এলিট একাডেমি ফুটবল দলের ফুটবলার মিরাজুল ইসলামকে ধারে নিজেদের ডেরায় ভিড়িয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

রেজিস্ট্রেশন উইন্ডোতে চুক্তিবদ্ধ হওয়া মিরাজুল সাদা-কালো জার্সিতে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষে তিনি আবারও বাফুফে এলিট একাডেমি ফুটবল দলে যোগ দেবেন।

মিরাজুলের মোহামেডানে সুযোগ পাওয়াকে এলিট একাডেমির জন্য আনন্দের দিন হিসেবে উল্লেখ করেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

তিনি বলেন, ‘আমরা যে উদ্দেশ্য নিয়ে এলিট একাডেমি তৈরি করেছিলাম, আমি মনে করি তা পূরণ হবে। বিভিন্ন ক্লাবে খেলোয়াড়দের পাইপলাইন হিসেবে কাজ করতে পারবো।’

‘যদি আমরা এলিট দলটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, তাহলে আগামীতেও এখান থেকে খেলোয়াড় তৈরি করে দেশের শরবচ্ছ ক্লাবগুলোতে খেলোয়াড় সরবরাহ করতে পারবো।’

‘আজকে আমাদের ফ্রন্টলাইনের যে খেলোয়াড়কে মোহামেডান নিচ্ছে, তার জন্য দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা রইল।’

বিষয়:মোহামেডান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…