চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ্পা-সুস্মিতার ‘মেঘের চিঠি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

শুক্রবার রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে একসঙ্গে হয়েছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা শিল্পী। কে ছিলো না সেখানে! শাফিন, হামিন থেকে শুরু করে অর্ণব, কণা ও মিনার। কিন্তু কেন হঠাৎ তাদের এই উপস্থিতি?

মূলত তারা একসঙ্গে হয়েছিলেন ‘মেঘের চিঠি’র জন্য! না, এটা একটি গানের শিরোনাম। জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার ও সুস্মিতা আনিসের সদ্য গাওয়া এই গানটির প্রকাশনা অনুষ্ঠানকে ঘিরেই একসঙ্গে হয়েছিলেন তারা।

‘মেঘের চিঠি পাঠিয়ে দিলাম তোমার ঠিকানায়’ এমন কথায় গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার নিজেই। মিক্স মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

প্রথমে অতিথিদের সামনে ‘মেঘের চিঠি’ গানটির ভিডিও চালনো হয় প্রজেক্টরে। ভিডিও সহ গানটির প্রশংসা করেন সকলে। গানটি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাপ্পা মজুমদার।

গানটি নিয়ে আশাবাদী সুস্মিতা আনিসও। তিনি বলেন, আসলে গানটি নিয়ে প্রথমে এক রকম ভাবনা ছিল। কিন্তু যখন গানটির ফাইনাল ভার্সনটা শুনলাম তখন মনে হলো না গানটি নিয়ে আরও ভালো কিছু করা প্রয়োজন। সেই ভাবনা থেকে ভিডিও নির্মাণ। বাপ্পা দা গুণী শিল্পী তার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা বেশ ভালো। অনেক ভালো একটি গান হয়েছে। আমার শ্রোতারা শুনলে হতাশ হবেন না এইটুকু বলতে পারি। মানুষ গান শুনলে আমাদের শ্রম সার্থক হবে।

গানটির ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর খান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটিতে মডেলও হয়েছেন বাপ্পা-সুস্মিতা। ‘মেঘের চিঠি’ প্রকাশিত হয়েছে সুস্মিতা আনিস’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং নিউ মিউজিক কোম্পানি থেকে।
মেঘের চিঠি দেখতে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্ণববাপ্পা মজুমদারমিউজিকলিড বিনোদনশাফিন আহমেদসুস্মিতা আনিস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT