অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে বান্দরবানের বেশিরভাগ ঝিরির প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। পাথর পরিবহনের পথ হিসেবে ব্যবহার করায় ঝিরিগুলো তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে। পাহাড়ের একমাত্র পানির এ উৎস নষ্ট হওয়ায় খাবার পানির সংকটে পড়ছেন পাহাড়িরা।
পাহাড়ে বৃক্ষরাজি ও পাথরে জমে থাকা পানিই ফোটায় ফোটায় ঝিরিতে এসে পড়ে। পাহাড়ের গায়ে ও ঝিরি ঝরনার বুকে থাকা পাথরই এসব পানি ফিল্টার করে স্বচ্ছ রূপ দেয়, আনে শীতল আবহ। পাথরের ফাঁকে বয়ে চলা এই পানি ও এর শব্দ পাহাড়ের সৌন্দর্য ও আকর্ষণ বাড়িয়ে দেয়।

কিন্তু অনুমতি ছাড়া যত্রতত্র পাথর উত্তোলনে বান্দরবানের ঝিরিগুলোর প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। নেই এর সুন্দর রূপ, নেই পানি। পাথরখেকোরা একে পাথর পরিবহনের পথ হিসেবে ব্যবহার করছে।
ঝিরিগুলোর এ পানি প্রবাহছাড়া পাহাড়ি পরিবেশ চিন্তাই করা যায় না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঝিরির পানিপ্রবাহ সচল রাখা না গেলে পার্বত্য এলাকার সব নদী ও খাল পানিশূন্য হয়ে যাওয়ার আশঙ্কা পরিবেশবাদীদের।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে








