অবশেষে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে বান্দরবানের আলীকদম প্রশাসন। তবে এরইমধ্যে প্রায় পাথরশূন্য হয়ে গেছে বিভিন্ন পাহাড় ও ঝিরি। পাথরখেকোরা হাত দিয়েছে মাতামুহুরি সংরক্ষিত বনেও। এতে হুমকির মুখে পড়েছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ।
বান্দরবানের আলীকদমের এসব ঝিরি, খাল, ছড়া ও পাহাড় পাথরে মোড়া ছিল। একটি সড়কের নির্মাণ কাজের জন্য প্রভাবশালী চক্র অবৈধ উপায়ে পাথর তুলেছে ঠাণ্ডার ঝিরি, কালাইয়ার ছড়া, মিরিঞ্জা পাহাড়সহ অন্তত অর্ধশত পয়েন্ট থেকে।
অনুমতি ছাড়া অপরিকল্পিতভাবে পাথর উত্তোলন করে এরইমধ্যে প্রায় ফাঁকা করে ফেলা হয়েছে বিভিন্ন ঝিরি ও পাহাড়।
মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলের ঝিরি, খাল ও পাহাড়ও রক্ষা পায়নি। বন বিভাগ পাথর জব্দ করে মামলাও করেছে।
এভাবে পাথর উত্তোলনে বিপর্যয় নেমে আসছে পাহাড়ি প্রকৃতিতে। নোটিশ দিয়ে পাথর উত্তোলন বন্ধ করেছে আলীকদম উপজেলা প্রশাসন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং স্থানীয়দের সচেতন করার কথাও বলছে প্রশাসন।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








