চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদ এশা অভিনেতা সালেহ আহমেদের দাফন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৯
বাংলাদেশ, বিনোদন
A A

অভিনেতা সালেহ আহমেদকে আজ (বুধবার) বাদ এশা রাজধানীর ফায়েদাবাদ গণকবরস্থানে দাফন করা হবে। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে তার পরিবার।

এরআগে উত্তরখানে পারিবারিক কবরস্থানে গুণী এই অভিনেতার দাফনের কথা জানিয়েচেলন তার আত্মীয় অভিনেতা আহসানুল হক মিনু।

বিকেল ৪ টার দিকে তিনি জানান, সালেহ আহমেদের মরদেহ আছে অ্যাপোলো হাসপাতালে। সেখান থেকে উত্তরখানে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। বাদ এশা জানাজা শেষে আবদুল্লাহপুরের ফায়েদাবাদ গণকবরস্থানে শায়িত হবে সালেহ আহমেদ।

দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে বুধবার দুপুর ২টা ৩৩ মিনিটে অ্যাপোলো হাসপাতালে সালেহ আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন।

১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু হয়। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

Reneta

গুণী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। গত তিন বছর বিছানায় শুয়েই কাটছিলো তার জীবন। সালেহ আহমেদের চিকিৎসায় ব্যয় হয়েছে মোটা অংকের টাকা। ২০১১ সালে স্ট্রোকের পর থেকে তার চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খেতে শুরু করে তার পরিবার। তারপর এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার চিকিৎসার জন্য চলতি বছরের শুরুতে ২৫ লাখ টাকা দেন সঞ্চয়ী পত্র হিসেবে। যেখান থেকে চিকিৎসা বাবদ ২৫ হাজার টাকা খরচ করতেন সালেহ আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনসালেহ আহমেদহাসপাতালহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT