চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদীর সামনেই আসামীকে ছেড়ে দিলেন তদন্ত কর্মকর্তা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:০২ পূর্বাহ্ন ০৩, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে পাচারের মামলায় প্রধান আসামীকে আটক করে বাদীর উপস্থিতিতেই ছেড়ে দিলেন পুলিশের তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন। শুধু তাই নয়; ওই বাদীর কাছ থেকে যানবাহনের খরচ হিসেবে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগও ওঠেছে তার কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়।

অপহৃত খাদিজার ভাই গোলাপ হোসেন বলেন, গত তিন অক্টোবর আমার বোন অপহৃত হয়। সাধারণ ডায়েরি করার পরও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে ১৫ অক্টোবর খাদিজা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে তার অবস্থা জানায়। থানায় যোগাযোগ করলে পুলিশ বলে, মামলা করতে হলে ২০ হাজার টাকা লাগবে। ২৩ অক্টোবর ১০ হাজার টাকা দেওয়ার শর্তে মামলা নেয় পুলিশ। এরপরের দিন  তোফাজ্জল দারোগার হাতে ৭ হাজার টাকা তুলে দেই। কিন্তু সে কোনো ব্যবস্থা না নিয়ে টালবাহানা শুরু করেন। ২৮ অক্টোবর বাকি ৩ হাজার টাকা দেওয়া হয়।

তিনি আরো বলেন, গত ১ নভেম্বর রাতে তোফাজ্জল হোসেন আমার বাবা ও তিন আত্মীয়কে সাথে নিয়ে আসামী ধরতে অভিযান চালায়। মামলার প্রধান আসামী হামিদকে বাড়িতে পেয়েও তাকে হাতকড়া না পরিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এসময় হামিদ দৌঁড়ে পালিয়ে যায়। আমরা পিছু নিয়ে হামিদকে ধরলেও দারোগা আসেনি। পরে হামিদ নদী সাঁতরে পালিয়ে যায়।

তবে তদন্তকারী পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার প্রধান আসামী হামিদকে আটক করেছিলাম। কিন্তু নামের বিভ্রান্তি ছড়িয়ে সে পালিয়ে গেছে।

গোপালপুর থানার ওসি বলেন, আমি বেশ কিছুদিন থানার বাইরে ছিলাম। তাই দেরিতে মামলা এন্ট্রি হওয়ার কারণ জানি না। অপহৃতকে উদ্ধার ও আসামীদের আটকে অভিযান চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT