চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাত-ডায়াবেটিসে বাম হাত বাঁকা হয়ে গেছে খালেদা জিয়ার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
খালেদা জিয়া-জামিন

বাত এবং ডায়াবেটিসের কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাম হাত বাঁকা হয়ে গেছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

সোমবার বেলা সোয়া ১টার দিকে খালেদা জিয়ার কেবিন পরিদর্শন শেষে মেডিকেল বোর্ডের সদস্যরা এসব কথা বলেন।

মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাঃ এম এ জলিল চৌধুরী বলেন, এটি বাতের কারণে হয়েছে। কারণ, এ রোগে তিনি ৩০ বছর ধরে ভুগছেন। যার ফলে উনার বাম হাত বাঁকা হয়ে গেছে।

ডাঃ জলিল বলেন, বাতের জন্য খালেদা জিয়ার যে পরিমাণ ওষুধ খাওয়া দরকার ছিলো ঠিক সে পরিমাণে খাওয়া হয়নি। যার ফলে এ সমস্যা শুরু হয়েছে। এজন্য তার বাম হাত অবশ ও বাঁকা হয়ে গেছে।

তিনি বলেন, খালেদা জিয়ার প্রধান সমস্যা হলো জয়েন্টপেইন কোমরে, মাজায়, হাতেও ব্যথা। এছাড়াও তিনি ডায়াবেটিস, এ্যাজমা সহ নানান রোগে ভুগছেন। তার হাই পেশারের সমস্যা আছে। তার হাঁটু প্রতিস্থাপন করার কারণে হাঁটুতেও সমস্যা আছে।

Reneta

তিনি আরো বলেন, আমরা খালেদা জিয়াকে যখন কারাগারে দেখতে গিয়েছিলাম তখন উনাকে পিজিতে ভর্তি হতে বলেছিলাম। বলেছিলাম, ভালো চিকিৎসা চাইলে আমাদের উপর আস্থা রাখতে পারেন।

এসময় ডাঃ আতিকুল হক বলেন, খালেদা জিয়ার মূল চিকিৎসা শুরুর আগে আমাদের ২ সপ্তাহ প্রাথমিক পরীক্ষা করা লাগবে। আমরা এরই মাঝে কিছু পরীক্ষা দিয়েছি সেগুলো আসার পর মূল চিকিৎসা শুরু হবে। তবে ডায়াবেটিস না কমলে তার মূল চিকিৎসা শুরু করা যাবে না। তাই ২ সপ্তাহ পরই যে পরীক্ষা শুরু হবে সেটি এখনও বলা যাচ্ছে না। যে সমস্যা গুলো আছে সেগুলোর নিয়ন্ত্রণ আসলে তখন মূল চিকিৎসা শুরু হবে। তাকে কতদিন হাসপাতালে থাকতে হবে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না। তবে এ ক্ষেত্রে রোগীরও সহযোগিতা লাগবে। কারণ রোগীর সহযোগিতা ছাড়া চিকিৎসা সম্ভব না।

আর ফিজিওথেরাপির বিষয়ে জনতে চাইলে তিনি বলেন, কাল থেকে খালেদা জিয়ার ফিজিওথেরাপি শুরু করা হবে।

বোর্ডের সভাপতি মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল চৌধুরীর সাথে আরো ছিলেন অধ্যাপক ডঃ সৈয়দ আতিকুল হক (নিউমটোলিজ), ডাক্তার তানজিমা ও পিজিক্যাল মেডিসিনের সহকারী অধ্যাপক বদরুন্নেসা। এছাড়াও খালেদা জিয়ার ভাগিনা ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থ খালেদা জিয়াখালেদা জিয়াফিজিওথেরাপিমেডিকেল বোর্ডলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেল না পেয়ে ক্ষোভ, নড়াইলে ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ, উগ্র ডানপন্থার বিরুদ্ধে ঐতিহাসিক মিছিল

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে হুথি হুমকি, বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধাক্কার আশঙ্কা

মার্চ ২৯, ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

মার্চ ২৯, ২০২৬
বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT