চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যিক চলচ্চিত্রে প্রথমবার ইমতু রাতিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

নার্গিস আক্তার পরিচালিত ‘যৈবতি কন্যার মন’ ছবিতে প্রথম কাজ করেন ইমতু রাতিশ। সরকারি অনুদানের ওই ছবির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালে। ছবির তিন লট শুটিং করেছিলেন ইমতু। এখনও আলোর মুখ দেখেনি। ইমতুর আশা আগামী বছরে ছবির কাজ শেষ হবে, মুক্তিও হবে।

তার আগে আরেকটি নতুন ছবিতে কাজ করছেন জনপ্রিয় এই উপস্থাপক কাম মডেল-অভিনেতা। এবার সরকারি অনুদান নয়, পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি করছেন ইমতু রাতিশ। ইমতু অভিনীত এই ছবির নাম আবার বসন্ত। পরিচালনা করছেন অনন্য মামুন, নির্মিত হচ্ছে ট্যাম মাল্টিমিডিয়ার ব্যানারে।

আজ (৩ ডিসেম্বর) থেকে ঢাকার উত্তরায় এর শুটিং করছেন ইমতু।

চ্যানেল আই অনলাইনকে ইমতু রাতিশ বলেন, একবারেই বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমবার কাজ করছি। পারিবারিক গল্পের ছবি আবার বসন্ত। যেখানে তারিক আনাম আমার বাবা। শেষ বয়সে এসে তিনি আবার নতুন করে জীবন সাজাতে চান। এ নিয়ে পরিবারিক টানাপড়েন দেখা যায়। এক পর্যায়ে পরিবার ও বাবাকে ফিরিতে আনতে লোহমর্ষক ঘটনা ঘটে যায়। দিনশেষে মানুষের পরিবারটাই আসল, এটাই এ ছবির মূল উপজীব্য।

ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়া, করবী মিজান, মুকিত জাকারিয়া, নুসরাত পাপিয়া প্রমুখ। প্রথমদিনের শুটিংয়ে ছিলেন সবাই।

প্রথম লটে টানা ১০ দিন শুটিং হবে ছবিটির, দ্বিতীয় লটের কাজ হবে নেপালে।

Reneta

নির্মাতা অনন্য মামুন জানান, ভালো ছবি নির্মাণের জন্য স্টার লাগে না, গল্পটাই আসল। এবার গল্পের শক্তি নিয়েই কাজ করতে যাচ্ছি। আর গল্পের দাবিতে অসাধারণ কয়েকজন ভালো অভিনয়শিল্পীকে সঙ্গে পেয়েছি। আশা করছি ভালো কিছু হবে। ইচ্ছে আছে, ৮ ফেব্রুয়ারি ”আবার বসন্ত’ মুক্তি দেব।

ইমতু রাতিশ অভিনীত ওয়েব সিরিজ ‘ফোন এক্স’ প্রচার হচ্ছে। আরেক ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’র শুটিং শেষ হয়েছে কদিন আগে। আপাতত তার মনোযোগ এখন ‘আবার বসন্ত’ নিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনইমতু রাতিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT