পরিবেশ

দক্ষিণ এশিয়ার প্রথম বাণিজ্যিক কুমির খামার কোথায়?

কুমির চাষির ডায়েরি বইয়ের মোড়ক উন্মোচন

দক্ষিণ এশিয়ার প্রথম বাণিজ্যিক কুমির খামার কোথায়?

কুমিরের মতো বন্যপ্রাণী চাষের মাধ্যমে একদিকে যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ হয় তেমনি ব্যবসায়ীকভাবে লাভবান হওয়া সম্ভব। কুমির চাষির ডায়েরি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ ধরণের রোমাঞ্চকর কাজে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। 

রেপটাইলস ফার্ম লিমিটেড, দক্ষিণ এশিয়ার প্রথম বাণিজ্যিক কুমির খামার। ২০০১ সালে ময়মনসিংহের ভালুকায় খামারটি প্রতিষ্ঠা করেন ব্যাতিক্রমী উদ্যোক্তা মুশতাক আহমেদ। ২০১০ সালে প্রথম কুমির রপ্তানি করে সফলতা পান।

তার রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেছে কুমির চাষির ডায়েরি বইটিতে। রাজধানীর গুলশানে মোড়ক উন্মোচন করে বইটির সাফল্য কামনা করেন বক্তারা।

বিনিয়োগ, পরিকল্পনা, উৎপাদন এবং লাভ তুলে আনার সব কৌশল বইয়ে লিপিবদ্ধ করেছেন লেখক।

শুধু কুমির নয় চাষ করা সম্ভব এমন বন্যপ্রাণী চাষে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান বিশেষজ্ঞরা।

এর মাধ্যমে ব্যবসায়িক লাভের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণের কাজও এগিয়ে যাবে। পাঠকের জন্য থ্রিলার আকারে বইটি প্রকাশ করেছে স্বরে-অ প্রকাশনী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:কুমিরসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…