চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট নিয়ে সমালোচনাকারীরা অসুস্থ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ন ১৪, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আমাদের দেশে কিছু লোক থাকে যাদের মানসিক অসুস্থতা থাকে, যাদের কিছুই ভালো লাগে না। আপনি যত ভালো কাজ করেন, তারা কোনো কিছুতে ভালো দেখে না।

তিনি বলেন: যখন দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি থাকে, যখন দেশের উন্নতি হয়; সাধারণ মানুষের উন্নতি হয়, তখন কোনো কিছুতেই তাদের ভালো লাগে না। সবকিছুতেই কিন্তু খোঁজে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন: যাদের গবেষণা তারা কী গবেষণা করে আমি জানি না। তাদের একটা কিছু বলতে হবে, এত সমালোচনা করার পরও তারা বলবে আমরা কথা বলতে পারি না! এ রূপটাও আছে। এটা অনেকটা অসুস্থতার মত। আমার কথা হচ্ছে আমার সাধারণ জনগণ খুশি কি না, আমরা সাধারণ মানুষের ভালো করতে পারছি কি না। বড় কথা হলো, বাংলাদেশের ইতিহাসে আমরা যে বিশাল বাজেট দিতে পারলাম তার শুভ ফলটা কিন্তু গ্রামের মানুষের কাছে পৌঁছাবে। এরা ভালো না লাগা পার্টি, তাদের কোনো কিছুতেই ভালো লাগবে না।

তিনি বলেন: আর তারা কী গবেষণা করেন সেটাও আমরা জানি না। এই সমালোচনা করে তারা এ দেশের জন্য কী আনতে পারলেন সেটা আমরা জানি না। এটা নিয়ে আমার খুব বেশি একটা মাথা ব্যথা নেই। শুধু এতটুকুই বলবো, তারা যে কথাগুলো বলেছেন ওনারা অসুস্থ।

তিনি যোগ করেন: আমাদের লক্ষ্য হচ্ছে স্বাধীনতার সুফলটা যেন দেশের প্রতিটি মানুষের ঘরে পৌঁছায়। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি এবং এ বিষয়ে আমরা যথেষ্ট অগ্রগতি আনতে সক্ষম হয়েছি বলে আমি বিশ্বাস করি। আগে বাইরে গেলে মনে করত ভিক্ষুকের জাত হিসেবে যাচ্ছি, এখন সেটা আর কেউ মনে করে না; এটা হচ্ছে আমাদের সব থেকে বড় অর্জন। যারা সমালোচনা করার তারা করে যাক। ভালো কথা বললে আমরা গ্রহণ করব, মন্দ কথা বললে গ্রহণ করবো না।

Reneta

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অসুস্থতায় প্রথমবারের মতো বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত বছরগুলোতে বাজেটোত্তর সংবাদ সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে হলেও এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘স্মার্ট’ বাজেট পেশ হয়। নতুন অর্থবছরে বাজেটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০১৯-২০ অর্থবছরের বাজেটঅর্থমন্ত্রীআ হ ম মুস্তফা কামালপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬

স্পেনে ‘মুসলিম বিরোধী’ শ্লোগানের নিন্দা ইয়ামালের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT