চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজি ধরে উর্মিলার প্রেমে পড়েন অপূর্ব‍!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ০৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

জিয়াউল ফারুক অপূর্ব ও উর্মিলা শ্রাবন্তী কর দুজনেই ছোটপর্দার প্রতিষ্ঠিত অভিনেতা। অনেক জনপ্রিয় নাটকের জুটিও তারা। সম্প্রতি এই তারকা জুটি বেঁধে নতুন নাটকে কাজ করলেন। নাটকের নাম ‘নীল ফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। গেল সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে।

এই নাটকটি নিয়ে উর্মিলা চ্যানেল আই অনলাইনকে বলেন, কয়েকজন বন্ধুদের নিয়ে নাটকের গল্প। সেখান থেকে একজন (অপূর্ব) তাদের বন্ধুদের সাথে বাজি ধরে আমাকে নিয়ে। আমার সঙ্গে যে কোনো ভাবে প্রেম করবে। এ নিয়ে নানা কৌশল অবলম্বন করতে থাকে অপূর্ব।

একটা সময় দেখা যাবে, বাজি ধরলেও সত্যি সত্যি আমার প্রেমে পড়ে যায় সে। এরপরের গল্পটা অন্যরকম।

তিনি বলেন, অপূর্ব ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। আমাদের বেশিরভাগ কাজ দর্শকদের পছন্দের। আর ‘নীল ফুল’ ভালো গল্পের নাটক। কাজ করেও তৃপ্তি পেয়েছি। দর্শকরাও এই কাজটি এনজয় করবেন বলে আমার বিশ্বাস।

অপূর্ব বলেন, ‘রোজার ঈদের পর বেশকিছু দিন বিশ্রামে ছিলাম। এরপর আবার ঈদুল আজহার নাটকের শুটিং শুরু করেছি। এটি একটি হৃদয় ছোঁয়া গল্পের নাটক। এতে বেশ ইমোশনাল চরিত্রে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

Reneta

নাটকটি নিয়ে কথা হয় নির্মাতা অনন্য ইমনের সঙ্গে। তিনি বলেন, ‘নীল ফুল’ ঈদুল আজহার নাটক। বিশেষ দিবসের কাজগুলোর প্রতি দর্শকদের আগ্রহ থাকে বেশি। সেটা মাথায় নিয়েই নাটকটি বানিয়েছি। তাছাড়া কয়েক বছর ধরে কাজ করছি। প্রতিটি কাজেই চেষ্টা করি ভিন্নতা রাখার জন্য। দর্শকদের চাহিদা মাথায় নিয়েই কাজ করি। এই নাটকের ক্ষেত্রেও তাই করেছি।

জানা যায়, অপূর্ব-উর্মিলা ছাড়াও অভিনয় করেছেন এস এন জনি, আনন্দ খালেদ, মিথিলা, মারজানসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য ইমনউর্মিলা শ্রাবন্তী করজিয়াউল ফারুক অপূর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তির চেয়ে যুদ্ধ লাভজনক

এপ্রিল ৭, ২০২৬

নিয়োগসহ সব ধরনের পরীক্ষা আসছে পাবলিক পরীক্ষা আইনের আওতায়

এপ্রিল ৭, ২০২৬

ইরানকে এক রাতে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

এপ্রিল ৭, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা সংকটাপন্ন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT