চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচ্চু পুত্র আহনাফে মুগ্ধ ‘ব্যান্ড ফেস্ট’-এর দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

বাবা ও কিংবদন্তি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর মৃত্যু শোক নিয়েই গিটার হাতে তাকে মঞ্চে উঠতে হয়েছে। একাধিকবার। চট্টগ্রাম ও ঢাকার দর্শকদের সামনে বাবার জন্য গেয়েছেনও তিনি। কারণ তার বাবা ‘শো মাস্ট গো অন’ নীতিতে অটল ছিলেন। ছেলে হয়েও তিনি বিশ্বাস করেন, বাবার জন্য কিছু করতে হলে সেটা সংগীতের মাধ্যমেই সম্ভব।

উৎসবে ছিলো আইয়ুব বাচ্চুর গিটার

আর তাইতো বুকে প্রচণ্ড সাহস নিয়ে বাবার স্বপ্নের ‘ব্যান্ড ফেস্ট’-এ যোগ দিলেন বাবার হাতে গড়া দেশের খ্যাতনামা ‘এলআরবি’কে নিয়ে। চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত ‘৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট পাওয়ার্ড বাই নন্দন’-এর শেষটায় যিনি বাবার মতোই মুগ্ধতা ছড়িয়ে গেলেন উপস্থিত দর্শক শ্রোতার মধ্যে। তিনি আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে আহনাফ তাজোয়ার।

শনিবার সকাল সাড়ে দশটা থেকে চ্যানেল আই চত্বরে ৫ম বারের মতো শুরু হয় ব্যান্ড ফেস্ট। যে ফেস্টটির স্বপ্ন দেখেছিলেন আইয়ুব বাচ্চু। যা বাস্তবায়ন করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। গেল চারবার এই ফেস্টের নেতৃত্বে ছিলেন স্বয়ং আইয়ুব বাচ্চু। ভাগ্যের নির্মম পরিহাসে এবার তিনি নেই। তবে না থেকেও তিনি ছিলেন সবার উপরে। সবার স্মৃতিতে, সবার স্মরণে।

তাইতো গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে স্মরণ করেই দিনব্যাপী শুরু হয় ‘৫ম চ্যানেল আই ব্যান্ডফেস্ট ২০১৮ পাওয়ার্ড বাই নন্দনপার্ক’। দেশীয় ব্যান্ডদল নিয়ে বিজয়ের মাসের প্রথমদিন ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী এই আয়োজন। দেশীয় জনপ্রিয় ও নতুন কিছু ব্যান্ডদল অংশ নেয় এবারের এই ব্যান্ড ফেস্টে।

উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তিরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান এবং আর্টসেলের মতো দলগুলো এখানে সারাদিন পারফর্ম করেন। প্রত্যেকেই নিজেদের মৌলিক গান ছাড়াও আইয়ুব বাচ্চুর একটি গান করে তাকে শ্রদ্ধা জানান। জলের গানের দলনেতা রাহুল আনন্দতো আইয়ুব বাচ্চুকে স্মরণ করে নিজেই একটি গান বেধে প্রথমবার ব্যান্ড ফেস্টের মঞ্চে গাইলেনও।

তবে দিনব্যাপী এই আয়োজনের শেষটা ছিলো স্মৃতিতে ধরে রাখার মতো। বিশেষ করে যখন আইয়ুব বাচ্চুকে ছাড়া প্রথমবার ব্যান্ড ফেস্টের মঞ্চে উঠে জনপ্রিয় দল ‘এলআরবি’। সবাই আছেন, নেই শুধু আইয়ুব বাচ্চু। তার হয়ে গিটার হাতে মঞ্চে উঠেন আহনাফ তাজোয়ার। তাকে সাহস দিতেই যেন মঞ্চে বাইরে এবং নীচে দাঁড়িয়ে থাকা দেশের অন্যান্য ব্যান্ডের সদস্যরাও স্টেজে উঠেন। পেছন থেকে কেউ একটু পিঠ চাপড়ে দেন যেন তার। আর বাচ্চু পুত্র তখনই গেয়ে উঠে, ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’! তুমুল কড়তালিতে ফেটে পড়ে ‘ব্যান্ড ফেস্ট’-এর পুরো আসর।

Reneta

বরাবরের মতো এবারের ‘ব্যান্ড ফেস্ট’টিও পরিচালনা করেন অনন্যা রুমা। উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী।

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ুব বাচ্চুআহনাফ তাজোয়ারব্যান্ড ফেস্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল ভোট দিতে গিয়ে ধরা, যুবকের ২ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভোটদানের চিত্র পর্যবেক্ষন।

প্রধান উপদেষ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

“সারাদেশে হাতপাখার লোকজনদের বাঁধা দেওয়ার সংবাদ আসছে”

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT