চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ব্যান্ড সংগীতের উত্থান-পতন নিয়ে চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ন ২২, মার্চ ২০১৯
বিনোদন
A A

সত্তরের দশক থেকে বর্তমান পর্যন্ত বাংলা ব্যান্ড নিয়ে আছে নানা গৌরবময় ইতিহাস, আছে বহু উত্থান-পতনের গল্প, আছে ক্ষত ও লড়াইয়ের গল্প। আর এসমস্ত গল্পকে উপাদান করে ব্যান্ড সংগীত নিয়ে প্রথমবার নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্র।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন ‘লিডার’ খ্যাত নির্মাতা দিলশাদুল হক শিমুল। ছবিটি ‘স্টুডিও সিক্সথ সেন্স’-এর প্রযোজনায় নির্মিত হবে বলেও জানান তিনি। ছবির গল্প সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদের। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন শিমুল।

বৃহস্পতিবার ‘স্টুডিও সিক্সথ সেন্স’ প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে। সেখানেই নতুন এই ছবির ঘোষণা দেন শিমুল।

চ্যানেল আই অনলাইনকে ছবিটি নিয়ে তিনি জানান, বাংলা চলচ্চিত্রের মতো বাংলা ব্যান্ডও সোনালী অতীত অতিক্রম করে এসেছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলা ব্যান্ড কিন্তু একটা জায়গা করে নিয়েছিলো। আজম খান, সেলিম ভাই কিংবা জেমস-আইয়ুব বাচ্চুদের যে গানগুলো আমাদের মাথায় গেঁথে থাকতো, যে উন্মাদনা ছিলো তা কি এখন আছে! মূলত ব্যান্ড সংগীতের যে ইন্ডাস্ট্রি এবং তার উত্থান ও পতনের গল্পই চলচ্চিত্রে তুলে ধরা হবে।

এখানে কোনো কেন্দ্রীয় চরিত্র থাকবে? এমন প্রশ্নে নির্মাতা জানান, সব সময় আমার ছবিতে গল্পই কেন্দ্রীয় চরিত্র। তবুও ছবিতে একটি ব্যান্ড গ্রুপ থাকবে, তাদের স্ট্রাগলটা থাকবে, পারিবারিক টানাপোড়েন থাকবে। সিস্টেমের জটিলতা থাকবে। সব মিলিয়ে আপাতত স্ক্রিপ্ট তৈরী হচ্ছে। ব্যান্ড সংগীতটা কিন্তু আমাদের জাতীয় অনুভূতি, এটা নিয়ে একটু ভেবে চিন্তেই স্ক্রিপ্ট হচ্ছে। তবে ছবির নাম এখনই জানাতে নারাজ নির্মাতা।

বাংলা ব্যান্ড নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগে আরো একটি নতুন ছবির কথা জানালেন দিলশাদুল হক শিমুল। ‘স্টুডিও সিক্সথ সেন্স’-এর ব্যানারে নির্মিতব্য ছবিটির নাম ‘কহেন কবি কালিদাস’। এই ছবি নিয়ে নির্মাতার ভাষ্য, একজন কবি, ডিটেক্টিভ এবং চোরের গল্প ‘কহেন কবি কালি দাস’। এই ছবির সিনেমাটোগ্রাফিতে ফুটে উঠবে গ্রাম বাংলার সৌন্দর্য। ফরিদপুর এবং কলকাতায় হয়েছে শুটিং। বর্তমানে এডিটিং চলছে।

Reneta

‘মাটির ময়না’ খ্যাত নির্মাতা তারেক মাসুদকে নিয়ে ‘সুলতান’ নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে আলোচনায় আসেন দিলশাদুল হক শিমুল। এরপর তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করেন ‘লিডার’। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের ১৬টি প্রেক্ষাগৃহে ছবিটি চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক মাসুদদিলশাদুল হক শিমুলবাংলা ব্যান্ডব্যান্ড সংগীতমাটির ময়নালিড বিনোদনলিডারসুলতান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT