চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাবিদ: সিলেট বিভাগের সেরা আট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ- ৪র্থ বর্ষ’–এর সিলেট বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বাছাই পর্ব শেষে মূল পর্বে ঢাকায় আসার সুযোগ পেয়েছেন সিলেট বিভাগের সেরা ৮ বাংলাবিদ।

সিলেট বিভাগের বাছাইপর্বে প্রায় পনেরো শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীরা অংশ নেয় । বিগত তিন বছরের বাছাই পর্বের তুলনায় এবারেই সর্বাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন বলে জানয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন এবং এস. এম. দিদারুল হাসান, উপ মহাব্যবস্থাপক, বিপণন, ইস্পাহানি টি লিমিটেড।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে উচ্চারণ, বানান, ব্যাকরণের দক্ষতা ও প্রত্যুৎপন্নমতিত্ব যাচাইয়ের মাধ্যমে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে সেরা ৮ জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পায়।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতেই এই আয়োজন। ‘বাংলায় জাগো ভরপুর’-এ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে।

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

Reneta

দেশ সেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইস্পাহানিবাংলাবিদলিড বিনোদনসিলেট বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের স্বার্থে বিশ্বকাপে খেলা উচিত মেসির: স্কালোনি

মার্চ ২৭, ২০২৬

কিউআর কোডে শ্রীলঙ্কা কীভাবে জ্বালানি সঙ্কট মোকাবেলা করছে

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

”শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান”

মার্চ ২৭, ২০২৬

অতীতে জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, জাহাজ চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT