চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাবিদের মঞ্চ মাতাবেন রুনা লায়লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

ভাষা বিষয়ক রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতামূলক আয়োজনটি পা রাখছে দ্বিতীয় সিজনে। যার গ্র‌্যান্ড ফিনালে শুক্রবার(৫ অক্টোবর)। আর এদিন বাংলাবিদের মঞ্চ মাতাবেন উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।

শুদ্ধ উচ্চারণ, বানান চর্চা ও ব্যাকরণের সঠিক ব্যবহার বাড়াতে গেল বছর থেকে চ্যানেল আইয়ে প্রচারিত হয়ে আসছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বিভিন্ন বিভাগের বাছাই পর্বের মধ্য এই প্রতিযোগিতা শুরু হয়েছিলো।

যার ধারাবাহিকতায় ৬ জন প্রতিযোগীকে নিয়ে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর মহোৎসব-এর দ্বিতীয় আসর। আর এই আসর মাতিয়ে রাখবেন সংগীত জগতের অন্যতম কণ্ঠশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠান সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বাংলাবিদের অতিথি বিচারকের আসনে থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এবারের প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার।

সেরা বাংলাবিদকে পুরস্কার হিসেবে দেয়া হবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় স্থান অধিকারী পাবে ৩ লাখ টাকা এবং তৃতীয়স্থান অধিকারী পাবে ২ লাখ টাকা। সেরা বাংলাবিদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সেরা ১০ জনের সবাই আরো পাবে ব্যক্তিগত গ্রন্থাগার সাজানোর জন্য বই, আলমারি ও ল্যাপটপ।

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সেরা ৬ জন প্রতিযোগীরা হলেন-কারিন আশরাফ ঈন (ঢাকা), আফিয়া ইবনাত শুচি (রংপুর), সাদিয়া অফরোজ অন্তু (রংপুর), এহসানুল কাদির শান্ত (খুলনা), ধ্রুব মন্ডল (বরিশাল) ও দেবস্মিতা সাহা (চট্টগ্রাম) । এরা সবাই সপ্তম-দশম শ্রেণির শিক্ষার্থী।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুল হকআব্দুল্লাহ আবু সায়ীদবাংলাবিদরুনা লায়লালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT