চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ন ১১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আশঙ্কা ম্যাচের আগের দিন থেকেই ছিল। শেষপর্যন্ত সত্যি হল দুর্ভাগ্যটাই। বৃষ্টির কারণে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। মাঠে কোনো বল না গড়িয়েই, হয়নি টসটাও। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়েছে। উভয় দলই একটি করে পয়েন্ট পেয়েছে।

বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে প্রথমে টসেই দেরি হয়। দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল ব্রিস্টলে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা)। তার আধাঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কয়েন ছোঁড়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে মাঠ পর্যবেক্ষণের কথা ছিল আম্পায়ারদের। নতুন করে বৃষ্টি ফেরায় সেটিও সম্ভব হয়নি। সাড়ে তিনঘণ্টা অপেক্ষার পর শেষঅবধি মাঠ খেলার উপযুক্ত হওয়া অসম্ভব দেখে পরিত্যক্ত ঘোষণা করে দেন দায়িত্বরত আম্পায়াররা।

সোমবার বিকেলে থেকেই ব্রিস্টলে ছিল বৃষ্টি। যে কারণে মাঠে অনুশীলন করতে পারেনি শ্রীলঙ্কা। ইংল্যান্ডে এখন বর্ষা মৌসুম। বৃষ্টির কারণে তাই বিশ্বকাপ ম্যাচের পরিধি কমার পাশাপাশি পরিত্যক্তও হচ্ছে ম্যাচ। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি। সোমবার সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু হলেও সাড়ে সাত ওভার খেলার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। সেই কাতারে নাম লেখাল টাইগার-লঙ্কা ম্যাচও।

ব্রিস্টলের আবহাওয়ার পূর্বাভাসে ছিল, মঙ্গলবার সারাদিনই মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ, সঙ্গে বৃষ্টির প্রকোপও। পূর্বাভাসের সবই শেষ পর্যন্ত মিলে যাওয়ায় ম্যাচ হতে পারল না।

চারটি করে ম্যাচ শেষ হল বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তাতে এক জয়ের সঙ্গে দুই ম্যাচে জিততে পারেনি টাইগাররা। একটি হল পয়েন্ট ভাগাভাগি। আর চার ম্যাচের মধ্যে একটি করে হার-জিত ও দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি লঙ্কানদের। চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট তিন, আর এক জয়ের সঙ্গে পরিত্যক্ত দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ায় শ্রীলঙ্কার পয়েন্ট চার।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কাবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT