চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ ভালো দল, তাদের সেভাবেই মূল্যায়ন করা হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ন ০১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে সাউথ আফ্রিকা। দলটির ওপেনার কুইন্টন ডি কক বলছেন, এই হার তাদের বিশ্বকাপ উচ্চাকাঙ্ক্ষায় কোনো প্রভাব ফেলবে না।

ইংলিশদের বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ডি কক। অন্য সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে দাঁড়িয়েও ৭৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় ম্যাচে রোববার ডি ককের দলের প্রতিপক্ষ বাংলাদেশ। এখনো কোনো ম্যাচ না খেলা বাংলাদেশকে ভালো দল বলেই মানছেন তিনি। বলেছেন, ভালো দল টাইগারদের সেভাবেই মূল্যায়ন করবেন প্রোটিয়ারা।

ইংলিশদের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সাউথ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস স্বীকার করেন, স্বাগতিকরা তাদের উপর পুরোপুরি ছড়ি ঘুরিয়েছে। ওভালের কন্ডিশন সম্পর্কে ভালো জানা থাকাতেই কাজটা সহজে করতে পেরেছে ইয়ন মরগানের দল।

ইংল্যান্ডের বিপক্ষে খেলে অর্জন করা অভিজ্ঞতা এবার বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে চায় সাউথ আফ্রিকা। ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ডি কক বললেন, ‘উইকেট নিয়ে কি ঘটছে আমরা এখন জানি, তাই আমাদের উন্নতি করা উচিত। কিন্তু আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে আছি এবং আমরা জানি তারা কতটা ভালো খেলতে পারে। তারা খুবই ভালো দল, সুতরাং তাদের সেভাবেই মূল্যায়ন করা হবে।’

প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটসম্যানের আরও মন্তব্য, ‘সবে শুরু। তাই এ নিয়ে তেমন কিছু ভাবার নেই যে, আপনি কেমন শুরু করলেন। বরং চিন্তা করতে হবে, আপনি কীভাবে শেষ করলেন। শুরুটা আমরা অনেক আগেই করেছি। আমরা ঘুরে দাঁড়াব এবং কী ভালো করতে পারি এবং আমরা যা ভালো করতে পারি তা নিয়ে আলোচনা করব।’

Reneta

ম্যাচে ইংল্যান্ডের আধিপত্য নিয়ে ককের বক্তব্য, ‘বোলিং এবং ব্যাটিং উভয় দিক থেকেই ইংল্যান্ড আমাদের চেপে ধরেছিল। আসলে তারা একটি ভালো দল। এখন আমাদের প্রস্তুত থাকতে হবে এবং বাংলাদেশের বিপক্ষে ফিরে আসতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন ডি কক। তাতে ৬৬.২০ গড়ে রান করেছেন ৩৩১। ২০১৭তে টাইগারদের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ১৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন প্রোটিয়া বাঁহাতি এ ব্যাটসম্যান।

Jui  Banner Campaign
ট্যাগ: ডি ককবিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT