চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ প্যানারোমায় ৯ সিনেমা, কখন কোথায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্দা উঠলো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের। ৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৭০টি দেশের ২২৫টি সিনেমা। 

এর মধ্যে এশিয়ান ফিল্ম কম্পিটিশনে ২১টি, রেট্রোস্পেকটিভে ৫টি, ট্রিবিউটে ২টি, ওয়াইড অ্যাঙ্গেলে ৬টি, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডে ৪৭টি, উইমেন ফিল্মমেকারস সেকশনে ২৭টি, স্পিরিচুয়াল সেকশনে ২৯টি, চিলড্রেন ফিল্ম সেশনে ১৮টি, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশনে ৬১টি সিনেমা দেখানো হবে।

তবে দেশের দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগটি বাংলাদেশ প্যানোরমা। এবছর এই বিভাগে মোট ৯টি সিনেমা নির্বাচিত হয়েছে।

এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে আছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’, সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’ ইত্যাদি।

গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশ প্যানারোমা শাখার সিনেমাগুলো দর্শক দেখতে পারবেন প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

উৎসব শুরুর দিনে এই শাখার ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশ’ সিনেমাটি দেখতে পারবেন। ১৬ জানুয়ারি সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’, ১৭ জানুয়ারি আবিদ হাসান খানের ‘দ্য ম্যান হু ওয়ান্টস টু শেয়ার হিজ পারসোনাল ইমেইল উইথ ইউ’, ১৮ জানুয়ারি প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’, ১৯ জানুয়ারি নানজিবা খানের ‘দ্য আনওয়ান্টেড টুইন’, ২০ জানুয়ারি শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’, ২১ জানুয়ারি নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, ২২ জানুয়ারি এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’ এবং উৎসবের শেষ দিন সন্ধ্যায় গোসে পরিচালিত ‘হল্ট’ দেখানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আজব কারখানাউৎসবনূরুল আলম আতিকবাংলাদেশ প্যানারোমালাল মোরগের ঝুঁটিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT