শেখ হাসিনা সরকারের পতে পরে বাংলাদেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে উস্কানিমূলক বিভিন্ন সংবাদ না ছড়াতে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ মঙ্গলবার রাতে একটি বিবৃতি দিয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়, শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।
বিবৃতিতে আরও বলা হয়, কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উস্কানিমুলক উল্লেখ করে বলা হয়, যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থি।








