চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে প্রতিবছর ৪ হাজার নতুন কর্মী নেবে গ্রীস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রীসের মধ্যে কর্মী প্রেরণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে গ্রীস বাংলাদেশ থেকে প্রতিবছর ৪ হাজার নতুন কর্মীকে সেদেশে কাজ করার সুযোগ দেবে।

আজ বুধবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রীসের পক্ষে গ্রীসের মিনিস্টার অব মাইগ্রেশন এন্ড এ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি স্বাক্ষর করেন।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং রিপাবলিক অফ হেলেনিক গ্রীসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন।

এ সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের কর্মীদের জন্য গ্রীসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। একইসাথে গ্রীসে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। গ্রীস বাংলাদেশ থেকে প্রতিবছর ৪ হাজার নতুন কর্মীকে সেদেশে কাজ করার সুযোগ দেবে। তাদেরকে ৫ বছর মেয়াদি টেমপোরারি ওয়ার্ক পারমিট দেয়া হবে। এ চুক্তির আওতায় কৃষি সেক্টরে সিজনাল ওয়ার্কার নেয়া হবে।

পরবর্তীকালে উভয় দেশ আলোচনাক্রমে চাহিদার ভিত্তিতে সেক্টরের সংখ্যা বৃদ্ধি করবে। তাদের ৫ বছর মেয়াদ শেষে বাংলাদেশে ফেরত আসতে হবে। তবে তারা কর্মসংস্থানের জন্য গ্রীসে যেতে পারবেন। আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কনট্রাক্ট, অসুস্থতাজনিত ইন্স্যুরেন্স এর প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রেস ব্রিফিংয়ে গ্রীক মন্ত্রী জানান, এই চুক্তিটি গ্রীসের পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে শিগগিরই বাস্তবায়ন করা হবে।

Reneta

এটি ইউরোপের কোন দেশের সাথে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের কর্মীরা নিরাপদে গ্রীসে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকারীদের ব্যয়ে গ্রীসে যেতে পারবেন। এক্ষেত্রে কোনো আগ্রহী ব্যক্তি যেন কোনোভাবে কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি উল্লেখ করেন’।

গ্রীসের মিনিস্টার অব মাইগ্রেশন এন্ড এ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি বলেন, ‘বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হলেও মানবপাচারকারীরা তাদের ফাঁদে ফেলে প্রতারিত করছে। এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে বলে উল্লেখ করেন’।

Jui  Banner Campaign
ট্যাগ: জনশক্তি রপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ চলছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT