চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ তার শ্রেষ্ঠ সন্তানদের একজনকে হারালো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

‘বাংলাদেশ তার শ্রেষ্ঠ সন্তানদের একজনকে হারালো’- বাংলা চলচ্চিত্র ও নাটকের কিংবদন্তী ব্যক্তিত্ব এ টি এম শামসুজ্জামানের প্রয়াণে এমন মন্তব্য করলেন বীরমুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

সর্বশেষ নাসিরউদ্দিন ইউসুফের প্রশংসিত ছবি ‘আলফা’তে অভিনয় করেছিলেন এ টি এম শামসুজ্জামান। এরআগে একই পরিচালকের আরেক জনপ্রিয় ছবি ‘গেরিলা’তেও দুর্দান্ত অভিনয় করেন তিনি।

কাজের সুবাদেই খুব কাছাকাছি থেকে অসংখ্য কালজয়ী সিনেমার এই অভিনেতাকে পর্যবেক্ষণ করেছেন নাসিরউদ্দিন ইউসুফ। স্মৃতিচারণ করে তিনি বলেন, অভাবিত জনপ্রিয় ও কুশলী এ অভিনেতার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিলো। আমার নির্মিত ৩টি ছবির ২টি তাঁর অভিনয়ে সমৃদ্ধ হয়েছিলো।

তিনি বলেন, গেরিলা ও আলফা চলচ্চিত্রে তাঁর সুঅভিনয় এখন আমাদের চলচ্চিত্র ইতিহাসের গৌরবের স্মৃতি। গেরিলা চলচ্চিত্রে ঐতিহ্যবাহী পুরাণ ঢাকার তসলিম সর্দার’র চরিত্রে তাঁর অবিস্মরণীয় অভিনয় এক দশক পরেও আমাদের স্মৃতিতে স্বমহিমায় উজ্জল। আলফা চলচ্চিত্রে নিম্ন বর্গের মানুষের প্রিয় দাদু , ত্রিকালদর্শী বৃদ্ধের চরিত্রে তাঁর অভিনয় যে সামাজিক প্রেম-রসের সৃষ্টি করেছিলো তা এক কথায় অপূর্ব।

নাসিরউদ্দিন ইউসুফ বলেন, মুক্তিযুদ্ধে বিশ্বাসী এই মহৎ হৃদয় মানুষের দেশপ্রেম আমাদের সকলের শিক্ষণীয় বিষয়। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হলো তা কখনোই পূরণ হবেনা। বাংলাদেশ তার শ্রেষ্ঠ সন্তানদের একজনকে হারালো।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআলফাএটিএম শামসুজ্জামানগেরিলাজাতিনাসিরউদ্দিন ইউসুফবাংলাদেশসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT