পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজের মধ্যে বাংলাদেশে অবস্থিত দূতাবাসের পেজটি ১ নম্বর অবস্থানে রয়েছে। ২০ লাখ ৪০ হাজার’র বেশি ফ্যান নিয়ে শীর্ষ অবস্থানি করছে এর ফেসবুক পেজ।
সোমবার সকালে চ্যানেল আই পরিদর্শনে এসে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট প্রথমবারের মতো জানান, সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের যতো মিশন রয়েছে তার মধ্যে বাংলাদেশে অবস্থিত মিশনের ফ্যান পেজের ফলোয়ারের সংখ্যাই সবচেয়ে বেশি।
তিনি বলেন, প্রতিদিন মানুষ এই পেজে এসে তাদের মতামত জানাচ্ছে।
বার্নিকাটের এই মন্তব্যর পর বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস আনুষ্ঠানিকভাবে এই সাফল্য উদযাপন করে।
দায়িত্ব বাংলাদেশে আসার পর প্রথম কোনো ইলেকট্রনিক মিডিয়া হাউস পরিদর্শনের অংশ হিসেবে চ্যানেল আই ভবনে আসেন মার্কিন রাষ্ট্রদূত।







