চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন পেল ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ১৩, জুন ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধ পেয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

রোববার ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ভ্যাট নিবন্ধন পেতে ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড এবং ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ফেসবুকের এই তিনটি প্রতিষ্ঠান আলাদাভাবে অনলাইনে আবেদন করেছে।

যাচাই-বাছাই শেষে আজ ফেসবুকের তিনটি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন দেয়া হয়েছে।

এর ফলে এখন থেকে তারা বাংলাদেশে যে পরিমাণ আয় করবে তার ১৫ শতাংশ ভ্যাট হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরিশোধ করতে হবে।

গুগল এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন অনুমোদন পাওয়ার প্রায় দুই সপ্তাহ পরে ফেসবুক তাদের ভ্যাট নিবন্ধন নম্বর পেলো।

Reneta

গত ২৫ মে ভ্যাট নিবন্ধন নম্বর পেয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এর পরপর ভ্যাট নিবন্ধন নেয় ই-কমার্স সংস্থা অ্যামাজন ও নেটফ্লিক্স।

এতদিন জনপ্রিয় আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের প্রতিনিধি অফিস স্থাপন করতে রাজি ছিল না।

প্রতিষ্ঠানগুলো বলেছিল, গোপনীয়তা ও সুরক্ষা ঝুঁকির কারণে গ্রাহকদের তথ্য সম্বলিত বিক্রয় তথ্য এজেন্টকে দিতে কিংবা এনবিআরকে পরোক্ষ কর বা ভ্যাট দিতে আগ্রহী নয় তারা।

এ কারণে গত বছর এনবিআর সিদ্ধান্ত নেয়, ফেসবুক, গুগল, ইউটিউব, নেটফ্লিক্স ও মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলো দেশে অফিস না নিলেও তাদেরকে সরাসরি কর নেটওয়ার্কের আওতায় আনা হবে।

সেজন্য সরাসরি ভ্যাটের যাবতীয় সুবিধা দেয়ার জন্য বিধি সংশোধন করে এনবিআর।

বর্তমানে ভ্যাট আইন অনুসারে, ভ্যাট পরিশোধের ক্ষেত্রে স্থানীয় ভ্যাট এজেন্টরা দায়বদ্ধ। ভ্যাট রেজিস্ট্রেশন পেতে এবং ভ্যাট রিটার্ন জমা দেয়ার জন্য সংস্থাগুলো ২০১৯ সাল থেকে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তাই ভ্যাট আইন অনুসারে সরাসরি এই সেবা পাওয়ার বিষয়ে তাদের পক্ষ থেকে দাবি ছিল।

পরে এনবিআর সিদ্ধানত নেয়, এসব কোম্পানিকে হয় বাংলাদেশে অফিস স্থাপন করতে হবে অথবা ভ্যাট এজেন্ট নিয়োগ দিতে হবে। এই এজেন্টরা ব্যবসা পরিচালনা বাবদ বাংলাদেশ সরকারকে রাজস্ব দেবে।

জানা গেছে, ফেসবুক স্থানীয় প্রতিনিধি হিসেবে প্রাইসওয়াটারহাউজকুপার্সকে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি ভ্যাট পরিশোধে ফেসবুকের প্রতিনিধিত্ব করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরফেসবুকভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

দেশে প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে বাজারে যে স্মার্টফোন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ প্রতিমন্ত্রীর নামে গুজব, তথ্য অধিদফতরের সতর্কবার্তা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT