বাংলাদেশে ফেসবুক-গুগলের মতো সাইটের আশায় জয়

ভবিষ্যতে বাংলাদেশ থেকেই ফেসবুক, গুগলের মতো ওয়েবসাইট তৈরি হবে, এমন প্রত্যাশা প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর। রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করে তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য স্বল্প ও বিনামূল্যে জায়গা বরাদ্দ থাকবে এই পার্কে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি বাংলাদেশে আইসিটি খাতের বিকাশে তার স্বপ্নের কথা জানান।
নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে নতুন উদ্যোক্তাদের সজীব ওয়াজেদ জয় বলেন, প্রথম উদ্যোগ সফল না হলেও সফলতা পেতে বার বার চেষ্টা করতে হয়।
বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে স্মৃতি চারণ করেন সজীব ওয়াজেদ।
পরে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে নব নির্মিত এ্যানিমেশন এন্ড সাউন্ড ইফেক্ট ল্যাব উদ্বোধন করেন।






